১/১১০. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৪৪ - মুখমণ্ডল ও কব্জি পর্যন্ত তায়াম্মুম

তায়াম্মুম সম্পর্কিত হাদিস

তায়াম্মুম করার নিয়ম: মুখমণ্ডল ও কব্জি পর্যন্ত মসেহ

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৪৪

حَدَّثَنَا أَبُو حَفْصٍ، عَمْرُو بْنُ عَلِيٍّ الْفَلاَّسُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ عَزْرَةَ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ، أَنَّ النَّبِيَّ ﷺ أَمَرَهُ بِالتَّيَمُّمِ لِلْوَجْهِ وَالْكَفَّيْنِ .قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَمَّارٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ عَنْ عَمَّارٍ مِنْ غَيْرِ وَجْهٍ . وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ مِنْهُمْ عَلِيٌّ وَعَمَّارٌ وَابْنُ عَبَّاسٍ وَغَيْرِ وَاحِدٍ مِنَ التَّابِعِينَ مِنْهُمُ الشَّعْبِيُّ وَعَطَاءٌ وَمَكْحُولٌ قَالُوا التَّيَمُّمُ ضَرْبَةٌ لِلْوَجْهِ وَالْكَفَّيْنِ . وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ .وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْهُمُ ابْنُ عُمَرَ وَجَابِرٌ وَإِبْرَاهِيمُ وَالْحَسَنُ قَالُوا التَّيَمُّمُ ضَرْبَةٌ لِلْوَجْهِ وَضَرْبَةٌ لِلْيَدَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ . وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَمَالِكٌ وَابْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِيُّ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ عَمَّارٍ فِي التَّيَمُّمِ أَنَّهُ قَالَ لِلْوَجْهِ وَالْكَفَّيْنِ مِنْ غَيْرِ وَجْهٍ . وَقَدْ رُوِيَ عَنْ عَمَّارٍ أَنَّهُ قَالَ تَيَمَّمْنَا مَعَ النَّبِيِّ ﷺ إِلَى الْمَنَاكِبِ وَالآبَاطِ . فَضَعَّفَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ حَدِيثَ عَمَّارٍ عَنِ النَّبِيِّ ﷺ فِي التَّيَمُّمِ لِلْوَجْهِ وَالْكَفَّيْنِ لَمَّا رُوِيَ عَنْهُ حَدِيثُ الْمَنَاكِبِ وَالآبَاطِ .قَالَ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ مَخْلَدٍ الْحَنْظَلِيُّ حَدِيثُ عَمَّارٍ فِي التَّيَمُّمِ لِلْوَجْهِ وَالْكَفَّيْنِ هُوَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَحَدِيثُ عَمَّارٍ تَيَمَّمْنَا مَعَ النَّبِيِّ ﷺ إِلَى الْمَنَاكِبِ وَالآبَاطِ لَيْسَ هُوَ بِمُخَالِفٍ لِحَدِيثِ الْوَجْهِ وَالْكَفَّيْنِ لأَنَّ عَمَّارًا لَمْ يَذْكُرْ أَنَّ النَّبِيَّ ﷺ أَمَرَهُمْ بِذَلِكَ وَإِنَّمَا قَالَ فَعَلْنَا كَذَا وَكَذَا فَلَمَّا سَأَلَ النَّبِيَّ ﷺ أَمَرَهُ بِالْوَجْهِ وَالْكَفَّيْنِ فَانْتَهَى إِلَى مَا عَلَّمَهُ رَسُولُ اللَّهِ ﷺ الْوَجْهِ وَالْكَفَّيْنِ وَالدَّلِيلُ عَلَى ذَلِكَ مَا أَفْتَى بِهِ عَمَّارٌ بَعْدَ النَّبِيِّ ﷺ فِي التَّيَمُّمِ أَنَّهُ قَالَ الْوَجْهِ وَالْكَفَّيْنِ فَفِي هَذَا دَلاَلَةٌ أَنَّهُ انْتَهَى إِلَى مَا عَلَّمَهُ النَّبِيُّ ﷺ فَعَلَّمَهُ إِلَى الْوَجْهِ وَالْكَفَّيْنِ .قَالَ وَسَمِعْتُ أَبَا زُرْعَةَ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ الْكَرِيمِ يَقُولُ لَمْ أَرَ بِالْبَصْرَةِ أَحْفَظَ مِنْ هَؤُلاَءِ الثَّلاَثَةِ عَلِيِّ بْنِ الْمَدِينِيِّ وَابْنِ الشَّاذَكُونِيِّ وَعَمْرِو بْنِ عَلِيٍّ الْفَلاَّسِ . قَالَ أَبُو زُرْعَةَ وَرَوَى عَفَّانُ بْنُ مُسْلِمٍ عَنْ عَمْرِو بْنِ عَلِيٍّ حَدِيثًا .

আম্মার ইবনু ইয়াসির (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে মুখমন্ডল এবং উভয় হাতের কবজি পর্যন্ত তায়াম্মুম করতে নির্দেশ দিয়েছেন।

এ অনুচ্ছেদে ‘আয়িশাহ ও ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণনাকৃত হাদীস রয়েছে, আবূ ‘ঈসা বলেন, ‘আম্মার (রাঃ)-এর হাদীসটি হাসান সহীহ। এ হাদীসটি ‘আম্মারের নিকট হতে একাধিক সূত্রে বর্ণিত হয়েছে। একাধিক সাহাবী যেমন, আলী, ‘আম্মার ও ইবনু আব্বাস (রাঃ) এবং তাবিঈদের মধ্যে শাবী, ‘আতা ও মাকহূল বলেন, মুখমন্ডল ও উভয় হাতের জন্য একবার মাত্র (তায়াম্মুমের বস্তুর উপর) হাত মারতে হবে। আহমাদ ও ইসহাক এ মত সমর্থন করেছেন। কিছু বিশেষজ্ঞ যেমন, ইবনু ‘উমার (রাঃ), জাবির (রাঃ), ইবরাহীম নাখঈ ও হাসান বাসরী বলেন, মুখমন্ডলের জন্য একবার হাত মারতে হবে এবং উভয় হাতের কনুই পর্যন্ত মাসাহ করতে একবার হাত মারতে হবে। সুফিয়ান সাওরী, মালিক, ইবনুল মুবারাক ও শাফিঈ এ মত সমর্থন করেছেন। ‘আম্মার (রাঃ) হতে কয়েকটি সূত্রে বর্ণিত আছে, তিনি তায়াম্মুমের ব্যাপারে মুখমন্ডল ও উভয় হাতের কথা বলেছেন। ‘আম্মার (রাঃ) হতে আরো বর্ণিত আছে, তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে কাঁধ ও বগল পর্যন্ত তায়াম্মুম করেছি। কিছু বিশেষজ্ঞ ‘আলিম রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট হতে ‘আম্মার (রাঃ) বর্ণিত তায়াম্মুম সম্পর্কিত হাদীসটিকে (যাতে চেহারা ও উভয় হাতের কবজি পর্যন্ত তায়াম্মুম করতে বলা হয়েছে) য’ঈফ বলেছেন। কেননা তিনিই আবার কাঁধ ও বগল পর্যন্ত তায়াম্মুম করার হাদীসটি বর্ণনা করেছেন। ইসহাক ইবনু ইবরাহীম বলেন, মুখমন্ডল ও উভয় হাতের কবজি পর্যন্ত তায়াম্মুম করার হাদীসটি সহীহ। কাঁধ ও বগল পর্যন্ত তায়াম্মুম করার হাদীসটিও সাংঘর্ষিক নয়। কেননা ‘আম্মার (রাঃ) এ হাদীসে এরূপ বলেননি যে, নবী (ﷺ) তাদেরকে এটা করতে বলেছে। বরং তিনি নিজের পক্ষ হতে বলেছে, ‘আমরা এরূপ করেছি’। তিনি নবী (ﷺ)-এর নিকট তায়াম্মুম সম্পর্কে প্রশ্ন করলে তিনি (ﷺ) মুখমন্ডল ও উভয় হাতের কবজি পর্যন্ত তায়াম্মুম করার জন্য তাঁকে নির্দেশ দিলেন। রাসূলুল্লাহ (ﷺ)-এর শিক্ষা অনুযায়ী তাঁর ইন্তিকালের পর তিনি ‘মুখমন্ডল ও উভয় হাতের কবজি পর্যন্ত’ তায়াম্মুম করার ফাতোয়াই দিতেন। আর এই ফাতোয়া একথারই প্রমাণ যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে যেভাবে তায়াম্মুমের শিক্ষা দিয়েছেন ইন্তিকালের পূর্বেও তিনি তাই অনুসরণ করেছেন। তিনি বলেন, আমি আবূ যুরআ ‘উবাইদুল্লাহ ইবনু আব্দুল কারীমকে বলতে শুনেছি বাসরাতে তিন ব্যক্তির চাইতে অধিক হাফিজ ব্যক্তি দেখিনি। তারা হলেন, ‘আলী ইবনু মাদীনী ইবনুশ শাযাকুনী ‘আমর ইবনু আলী আল-ফাললাস। আবূ যুরআ বলেন, আফফান ইবনু মুসলিম ‘আমর ইবনু ‘আলী হতে হাদীস বর্ণনা করেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৪৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে আম্মার ইবনু ইয়াসির (রাঃ)-এর বর্ণনায় তায়াম্মুমের সীমা খুব সংক্ষেপে এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁকে মুখমণ্ডল এবং দুই হাতের কব্জি পর্যন্ত তায়াম্মুম করতে নির্দেশ দিয়েছেন। তাই ‘তায়াম্মুম করার নিয়ম’, ‘তায়াম্মুমে হাত কোথায় পর্যন্ত’, ‘মুখমণ্ডল ও কব্জি পর্যন্ত তায়াম্মুম’—এসব প্রশ্নের মূল উত্তর এই হাদিসে পাওয়া যায়। হাদিসের ভাষা সহজ: মুখ ও দুই হাতের কব্জি। এখানে পানি না পাওয়া, অসুস্থতা বা অন্য কারণ বিস্তারিত বলা হয়নি; তাই ব্যাখ্যায় শুধু তায়াম্মুমের অংশের সীমা তুলে ধরা হলো। ইসলামী স্কলারদের আলোচনায় এ বিষয়ে মতভেদ আছে, কিন্তু এই বর্ণনার মূল বক্তব্য হলো—মুখমণ্ডল ও দুই কব্জি পর্যন্ত মসেহ করা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তায়াম্মুমে মুখমণ্ডল মসেহ করার কথা এসেছে।
  • দুই হাত কব্জি পর্যন্ত মসেহ করার নির্দেশ এই বর্ণনায় আছে।
  • হাদিসের ভাষা সংক্ষিপ্ত, তাই ব্যাখ্যায় অতিরিক্ত শর্ত যোগ করা ঠিক নয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন