১/১১০. অধ্যায়ঃ
তায়াম্মুম সম্পর্কিত হাদিস
জামে তিরমিযী : ১৪৫
জামে তিরমিযীহাদিস নম্বর ১৪৫
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ مُحَمَّدِ بْنِ خَالِدٍ الْقُرَشِيِّ، عَنْ دَاوُدَ بْنِ حُصَيْنٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ سُئِلَ عَنِ التَّيَمُّمِ، فَقَالَ إِنَّ اللَّهَ قَالَ فِي كِتَابِهِ حِينَ ذَكَرَ الْوُضُوءَ: (فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إلى المَرَافِقِ)، وَقَالَ في التَّيَمُّمِ: (فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ) وَقَالَ: (وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيِهْمَا) فَكَانَتِ السُّنَّةُ في القَطْعِ الكَفَّينِ، إِنَّمَا هُوَ الوَجْهُ وَالكَفَّانِ، يَعْنِي التَّيَمُّمَ".
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁকে তায়াম্মুম প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওজুর বিধান উল্লেখ করে আল্লাহ তা'আলা তাঁর মহান গ্রন্থে বলেছেন: “তোমাদের মুখমন্ডল ও দুই হাত কনুই পর্যন্ত ধৌত কর” (সূরা মাইদা: ৬)। তিনি তায়াম্মুম প্রসঙ্গে বলেছেন: “(মাটির ওপর হাত মেরে তা দিয়ে) নিজেদের মুখমন্ডল ও হাত মসেহ করে নাও” (সূরা মাইদা: ৬)। তিনি (চোরের শাস্তি প্রসঙ্গে) বলেছেন: “চোর পুরুষ হোক আর নারী- উভয়ের হাত কেটে দাও” (সূরা মাইদা: ৩৮)। আর চোরের হাত কাটার সুন্নত তরীকা হল ‘হাতের কব্জি পর্যন্ত কাটা’। এ হতে জানা গেল হাত বলতে হাতের কব্জি পর্যন্তই বুঝায়। এজন্য তায়াম্মুমে মুখমন্ডল ও উভয় হাতের কব্জি পর্যন্ত মসেহ করতে হবে।
সনদ দূর্বলআবূ ঈসা বলেন, হাদীসটি হাসান সহীহ্ গারীব।
