১৫/১৭. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৪৪৭ - চোরের কাটা হাত গলায় ঝুলানোর বর্ণনা

চোরের (কাটা) হাত (তার ঘাড়ে) লটকানো

চুরির দণ্ডের পর কাটা হাত গলায় ঝুলানোর ঘটনা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৪৪৭

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا الْحَجَّاجُ، عَنْ مَكْحُولٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَيْرِيزٍ، قَالَ سَأَلْتُ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ عَنْ تَعْلِيقِ الْيَدِ، فِي عُنُقِ السَّارِقِ أَمِنَ السُّنَّةِ هُوَ قَالَ أُتِيَ رَسُولُ اللَّهِ ﷺ بِسَارِقٍ فَقُطِعَتْ يَدُهُ ثُمَّ أَمَرَ بِهَا فَعُلِّقَتْ فِي عُنُقِهِ .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عُمَرَ بْنِ عَلِيٍّ الْمُقَدَّمِيِّ عَنِ الْحَجَّاجِ بْنِ أَرْطَاةَ . وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَيْرِيزٍ هُوَ أَخُو عَبْدِ اللَّهِ بْنِ مُحَيْرِيزٍ شَامِيٌّ .

আবদুর রহমান ইবনু মুহাইরীয (রহঃ) হতে বর্ণিতঃ

আমি ফাযালা ইবনু উবাইদ (রাঃ)-কে চোরের (কাটা) হাত তার ঘাড়ের সাথে লটকে দেয়া প্রসঙ্গে প্রশ্ন করলাম, এটা কি সুন্নাতের অন্তর্ভুক্ত? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকটে একটি চোর ধরে আনা হলে তার হাত কেটে দেয়া হয়। তারপর তাঁর নির্দেশ মোতাবেক চোরের (কর্তিত) হাত তার ঘাড়ে ঝুলিয়ে দেয়া হয়।

আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব। উমর ইবনু আলী আল-মুকাদ্দামী- হতে হাজ্জাজ ইবনু আরতাত-এর সনদসূত্রেই শুধুমাত্র আমরা উক্ত হাদীস জেনেছি। আবদুর রহমান ইবনু মুহাইরীয (রহঃ) আবদুল্লাহ ইবনু মুহাইরীযের ভাই। তিনি শামের অধিবাসী।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৪৪৭-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় চুরির দণ্ডের পর একটি নির্দিষ্ট ঘটনার বর্ণনা। আবদুর রহমান ইবন মুহাইরিয, ফাযালা ইবন উবাইদ (রাঃ)-কে জিজ্ঞেস করেছিলেন, চোরের কাটা হাত তার গলায় ঝুলিয়ে দেওয়া সুন্নাত কি না। তিনি জানান, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে এক চোরকে আনা হয়েছিল। তার হাত কাটার পর তাঁর নির্দেশে কাটা হাতটি চোরের গলায় ঝুলিয়ে দেওয়া হয়। বর্ণনাটি একটি ঘটনার কথা বলে এবং হাদিসটিকে হাসান গরিব বলা হয়েছে। এটি সাধারণ মানুষকে কাউকে শাস্তি দেওয়া বা অপমান করার অনুমতি দেয় না। ইসলামী স্কলারদের মতে, হুদুদ ও সংশ্লিষ্ট ব্যবস্থা কেবল বৈধ বিচারিক কর্তৃপক্ষের অধীন। এই হাদিস পড়ার সময় ঘটনার সীমা, বর্ণনার মান এবং বিচারিক দায়িত্ব—তিনটিই মনে রাখা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হাদিসে একটি নির্দিষ্ট চুরির মামলার পরবর্তী ঘটনার কথা এসেছে।
  • ফাযালা ইবন উবাইদ (রাঃ) ঘটনাটি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নির্দেশ হিসেবে বর্ণনা করেছেন।
  • বর্ণনাটিকে হাসান গরিব বলা হয়েছে।
  • এটি ব্যক্তিগতভাবে কাউকে শাস্তি বা অপমান করার অনুমতি নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন