১৫/২৪. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৪৫৬ - লূত সম্প্রদায়ের কাজ ও শাস্তির মতভেদ
পায়ুকামী বা সমকামীর শাস্তি
লূত সম্প্রদায়ের কুকর্ম: বর্ণনা, সনদ ও আলিমদের মত
জামে‘ আত-তিরমিযী : ১৪৫৬
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৪৫৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو السَّوَّاقُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «مَنْ وَجَدْتُمُوهُ يَعْمَلُ عَمَلَ قَوْمِ لُوطٍ فَاقْتُلُوا الْفَاعِلَ وَالْمَفْعُولَ بِهِ» . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى وَإِنَّمَا يُعْرَفُ هَذَا الْحَدِيثُ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ ﷺ مِنْ هَذَا الْوَجْهِ وَرَوَى مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ هَذَا الْحَدِيثَ عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو فَقَالَ «مَلْعُونٌ مَنْ عَمِلَ عَمَلَ قَوْمِ لُوطٍ» . وَلَمْ يَذْكُرْ فِيهِ الْقَتْلَ وَذَكَرَ فِيهِ مَلْعُونٌ مَنْ أَتَى بَهِيمَةً .وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ «اقْتُلُوا الْفَاعِلَ وَالْمَفْعُولَ بِهِ» . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ فِي إِسْنَادِهِ مَقَالٌ وَلاَ نَعْرِفُ أَحَدًا رَوَاهُ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ غَيْرَ عَاصِمِ بْنِ عُمَرَ الْعُمَرِيِّ . وَعَاصِمُ بْنُ عُمَرَ يُضَعَّفُ فِي الْحَدِيثِ مِنْ قِبَلِ حِفْظِهِ . وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي حَدِّ اللُّوطِيِّ فَرَأَى بَعْضُهُمْ أَنَّ عَلَيْهِ الرَّجْمَ أَحْصَنَ أَوْ لَمْ يُحْصِنْ وَهَذَا قَوْلُ مَالِكٍ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ فُقَهَاءِ التَّابِعِينَ مِنْهُمُ الْحَسَنُ الْبَصْرِيُّ وَإِبْرَاهِيمُ النَّخَعِيُّ وَعَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ وَغَيْرُهُمْ قَالُوا حَدُّ اللُّوطِيِّ حَدُّ الزَّانِي وَهُوَ قَوْلُ الثَّوْرِيِّ وَأَهْلِ الْكُوفَةِ .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা যে মানুষকে লূত সম্প্রদায়ের কুকর্মে (সমকামিতায়) নিয়োজিত পাবে সেই কুকর্মকারীকে এবং যার সাথে কুকর্ম করা হয়েছে তাকে মেরে ফেলবে।
জাবির ও আবূ হুরাইরা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, হাদীসটি শুধু উল্লেখিত সনদসূত্রেই আমরা জেনেছি। এ হাদীসটি আমর ইবনু আবী আমরের সূত্রে মুহাম্মদ ইবনু ইসহাক এভাবে বর্ণনা করেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “যে মানুষ লূত সম্প্রদায়ের কুকর্ম করে সে অভিশপ্ত”। এই বর্ণনায় ‘হত্যা করার’ উল্লেখ নেই। এতে আরো আছেঃ “যে মানুষ পশুর সাথে কুকর্ম করে সেও অভিশপ্ত”। উপরে উল্লেখিত হাদীসটিকে আসিম ইবনু উমর সুহাইল ইবনু আবূ সালিহ -এর সূত্রে, তিনি তার বাবার সূত্রে, তিনি আবূ হুরাইরা (রাঃ) -এর সূত্রে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “এ কাজের কর্তা ও কর্ম দুজনকেই মেরে ফেল”। এ হাদীসের সনদ বিতর্কিত। সুহাইলের সূত্রে এ হাদীসটি আসিম ব্যতীত আর কেউ বর্ণনা করেছেন বলে আমাদের জানা নেই। আসিমের স্মরণশক্তি হাদীস শাস্ত্রে দুর্বল বলে সমালোচিত। অভিজ্ঞ আলিমদের মধ্যে লাওয়াতাতকারীর (সমকামীর) শাস্তির ব্যাপারে মতপার্থক্য আছে। কিছু বিশেষজ্ঞ মনে করেন, সমকামীকে রজম (পাথর মেরে হত্যা) করতে হবে, সে বিবাহিত বা অবিবাহিত যাই হোক। এই মত প্রকাশ করেছেন ইমাম মালিক, শাফিঈ, আহামাদ ও ইসহাক। অন্য একদল ফিকহবিদ তাবিঈ যেমন হাসান বাসরী, ইবরাহীম নাখঈ, আতা ইবনু আবূ রাবাহ প্রমুখ বলেছেন, সমকামীর শাস্তি যিনাকারীর শাস্তির মতই। এই মতে সুফিয়ান সাওরী ও কূফাবাসীদের।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৪৫৬-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় লূত সম্প্রদায়ের কুকর্ম এবং তার শাস্তি নিয়ে বর্ণনা। প্রথম অংশে কর্মকারী ও যার সঙ্গে কাজটি করা হয়েছে—উভয়কে হত্যার কথা এসেছে। তবে পরের আলোচনায় বলা হয়েছে, এই বর্ণনা একটি নির্দিষ্ট সূত্রে পরিচিত এবং অন্য কিছু সূত্রে শুধু অভিশাপের কথা এসেছে, হত্যার কথা নেই। আরও বলা হয়েছে, একটি সমর্থক সনদে দুর্বলতা আছে। আলিমদের মধ্যেও শাস্তির ধরন নিয়ে মতভেদ ছিল। কেউ বিবাহিত বা অবিবাহিত নির্বিশেষে রজমের কথা বলেছেন, আবার কেউ যিনার শাস্তির মতো বলেছেন। তাই এই পাঠকে সনদ ও মতভেদ বাদ দিয়ে এক লাইনের নির্দেশ হিসেবে ব্যবহার করা ঠিক নয়। ইসলামী স্কলারদের মতে, দণ্ডবিধি ব্যক্তি বা জনতার কাজ নয়; বৈধ বিচারিক কর্তৃপক্ষই তা নির্ধারণ করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হাদিসে লূত সম্প্রদায়ের কুকর্মকে কঠোরভাবে নিন্দা করা হয়েছে।
- হত্যার বর্ণনার সনদ ও অন্য সূত্র নিয়ে আলোচনা আছে।
- শাস্তির ধরন নিয়ে আলিমদের মধ্যে মতভেদ উল্লেখ করা হয়েছে।
- ব্যক্তিগতভাবে কোনো দণ্ড কার্যকর করার সুযোগ নেই।
