২/১. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৪৯ - জিবরাইলের শেখানো পাঁচ ওয়াক্ত নামাজের সময়

নবী (ﷺ) হতে নামাজের ওয়াক্তসমূহের বর্ণনা

নামাজের ওয়াক্ত: জিবরাইল (আঃ)-এর শেখানো সময়সীমা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৪৯

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ عَيَّاشِ بْنِ أَبِي رَبِيعَةَ، عَنْ حَكِيمِ بْنِ حَكِيمٍ، وَهُوَ ابْنُ عَبَّادِ بْنِ حُنَيْفٍ أَخْبَرَنِي نَافِعُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ " أَمَّنِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ عِنْدَ الْبَيْتِ مَرَّتَيْنِ فَصَلَّى الظُّهْرَ فِي الأُولَى مِنْهُمَا حِينَ كَانَ الْفَىْءُ مِثْلَ الشِّرَاكِ ثُمَّ صَلَّى الْعَصْرَ حِينَ كَانَ كُلُّ شَيْءٍ مِثْلَ ظِلِّهِ ثُمَّ صَلَّى الْمَغْرِبَ حِينَ وَجَبَتِ الشَّمْسُ وَأَفْطَرَ الصَّائِمُ ثُمَّ صَلَّى الْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ ثُمَّ صَلَّى الْفَجْرَ حِينَ بَرَقَ الْفَجْرُ وَحَرُمَ الطَّعَامُ عَلَى الصَّائِمِ . وَصَلَّى الْمَرَّةَ الثَّانِيَةَ الظُّهْرَ حِينَ كَانَ ظِلُّ كُلِّ شَيْءٍ مِثْلَهُ لِوَقْتِ الْعَصْرِ بِالأَمْسِ ثُمَّ صَلَّى الْعَصْرَ حِينَ كَانَ ظِلُّ كُلِّ شَيْءٍ مِثْلَيْهِ ثُمَّ صَلَّى الْمَغْرِبَ لِوَقْتِهِ الأَوَّلِ ثُمَّ صَلَّى الْعِشَاءَ الآخِرَةَ حِينَ ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ ثُمَّ صَلَّى الصُّبْحَ حِينَ أَسْفَرَتِ الأَرْضُ ثُمَّ الْتَفَتَ إِلَىَّ جِبْرِيلُ فَقَالَ يَا مُحَمَّدُ هَذَا وَقْتُ الأَنْبِيَاءِ مِنْ قَبْلِكَ . وَالْوَقْتُ فِيمَا بَيْنَ هَذَيْنِ الْوَقْتَيْنِ» .قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَبُرَيْدَةَ وَأَبِي مُوسَى وَأَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ وَأَبِي سَعِيدٍ وَجَابِرٍ وَعَمْرِو بْنِ حَزْمٍ وَالْبَرَاءِ وَأَنَسٍ .

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেনঃ জিবরাইল (আঃ) কা’বা শরীফের চত্বরে দু’বার আমার নামাজে ইমামতি করেছেন। তিনি প্রথমবার যুহরের নামাজ আদায় করালেন যখন প্রতিটি জিনিসের ছায়া জুতার ফিতার মত ছিল। অতঃপর তিনি আসরের নামাজ আদায় করালেন যখন কোন বস্তুর ছায়া তার সমান ছিল। অতঃপর মাগরিবের নামাজ আদায় করালেন যখন সূর্য ডুবে গেল এবং যে সময়ে রোজাদার ইফতার করে। অতঃপর ‘ইশার নামাজ আদায় করালেন যখন লাল বর্ণ অদৃশ্য হয়ে গেল। অতঃপর ফজরের নামাজ আদায় করালেন যখন ভোর বিদ্যুতের মত আলোকিত হল এবং যে সময় রোজাদারের উপর পানাহার হারাম হয়।তিনি (জিবরাইল) দ্বিতীয় দিন যুহরের নামাজ আদায় করালেন যখন কোন বস্তুর ছায়া তার সমান হল এবং পূর্ববর্তী দিন ঠিক যে সময় আসরের নামাজ আদায় করেছিলেন। অতঃপর আসরের নামাজ আদায় করালেন যখন কোন বস্তুর ছায়া তার দ্বিগুণ হল। অতঃপর মাগরিবের নামাজ আদায় করালেন পূর্বের দিনের সময়ে। অতঃপর ‘ইশার নামাজ আদায় করালেন যখন রাতের এক-তৃতীয়াংশ চলে গেল এবং ফজরের নামাজ আদায় করালেন যখন জমিন আলোকিত হয়ে গেল। অতঃপর জিবরাইল (আঃ) আমার দিকে তাকিয়ে বললেন, হে মুহাম্মাদ! এটাই হল আপনার পূর্ববর্তী নবীদের (নামাজের) ওয়াক্ত। নামাজের ওয়াক্ত এই দুই সীমার মাঝখানে।

আবূ ‘ঈসা বলেনঃ এ অনুচ্ছেদে আবূ হুরায়রা, বুরাইদা, আবূ মূসা, আবূ মাসঊদ, আবূ সা’ঈদ, জাবির, ‘আমর ইবনু হাযাম, বারাআ ও আনাস (রাঃ) হতেও বর্ণনাকৃত হাদীস রয়েছে।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৪৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে পাঁচ ওয়াক্ত নামাজের সময় খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। জিবরাইল (আঃ) কা’বার পাশে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ইমামতি করেন—প্রথম দিনে এক সময়, দ্বিতীয় দিনে আরেক সময়। যুহর, আসর, মাগরিব, ইশা ও ফজরের সময় আলাদা আলাদা লক্ষণ দিয়ে বোঝানো হয়েছে; যেমন সূর্য ডোবা, শাফাক চলে যাওয়া, ফজর আলোকিত হওয়া এবং ছায়ার পরিমাণ। শেষে জিবরাইল (আঃ) বলেন, নামাজের ওয়াক্ত এই দুই সীমার মাঝখানে। যারা ‘নামাজের ওয়াক্ত হাদিস’, ‘জিবরাইলের ইমামতি’, ‘পাঁচ ওয়াক্ত নামাজের সময়’ খুঁজছেন, তাদের জন্য এটি মূল হাদিসগুলোর একটি। এখানে শুধু হাদিসে দেওয়া সময়ের সীমা ব্যাখ্যা করা হয়েছে; আধুনিক ক্যালেন্ডার বা ঘড়ির হিসাব যোগ করা হয়নি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পাঁচ ওয়াক্ত নামাজের সময়ের শুরু ও শেষ সীমা আছে।
  • জিবরাইল (আঃ) দুই দিনের আমলের মাধ্যমে সময়সীমা দেখিয়েছেন।
  • মাগরিব সূর্য ডোবার সাথে যুক্ত এবং ইশা শাফাক চলে যাওয়ার পর।
  • নামাজের সময় বুঝতে সূর্য, ছায়া ও ভোরের লক্ষণ গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন