১৮/১১. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৫৩৯ - ইতিকাফের মানত পূরণের নির্দেশ

মানত পুরো করা

ইতিকাফের মানত: মসজিদুল হারামের প্রতিশ্রুতি পূরণ

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৫৩৯

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ نَذَرْتُ أَنْ أَعْتَكِفَ لَيْلَةً فِي الْمَسْجِدِ الْحَرَامِ فِي الْجَاهِلِيَّةِ . قَالَ «أَوْفِ بِنَذْرِكَ».قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِلَى هَذَا الْحَدِيثِ قَالُوا إِذَا أَسْلَمَ الرَّجُلُ وَعَلَيْهِ نَذْرُ طَاعَةٍ فَلْيَفِ بِهِ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَغَيْرِهِمْ لاَ اعْتِكَافَ إِلاَّ بِصَوْمٍ . وَقَالَ آخَرُونَ مِنْ أَهْلِ الْعِلْمِ لَيْسَ عَلَى الْمُعْتَكِفِ صَوْمٌ إِلاَّ أَنْ يُوجِبَ عَلَى نَفْسِهِ صَوْمًا . وَاحْتَجُّوا بِحَدِيثِ عُمَرَ أَنَّهُ نَذَرَ أَنْ يَعْتَكِفَ لَيْلَةً فِي الْجَاهِلِيَّةِ فَأَمَرَهُ النَّبِيُّ ﷺ بِالْوَفَاءِ . وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ .

উমার (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, হে আল্লাহর রাসূল! জাহিলী আমলে আমি এক রাত মাসজিদুল হারামে ইতিকাফের মানত করেছিলাম। তিনি বললেনঃ তুমি তোমার মানত পূর্ণ কর।

আবদুল্লাহ ইবনু আমর ও ইবনু আব্বাস (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। উমার (রাঃ) হতে বর্ণিত হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্‌ বলেছেন। এ হাদীস মোতাবিক কয়েকজন অভিজ্ঞ আলিম বলেছেন, যদি কোন লোক ইসলাম ক্ববূল করে এবং আল্লাহ তা‘আলার আনুগত্যমূলক কাজের মানত যদি তার উপর থেকে যায় তবে সে এ মানত পুরো করবে। নাবী রাসূলুল্লাহ (ﷺ) এর কয়েকজন সাহাবী ও তৎপরবর্তীগণ বলেছেন, তাকে রোযা সহকারে ইতিকাফ করতে হবে। তারা মনে করেন রোযা ব্যতীত ইতিকাফ সম্পন্ন হয় না। অপর কয়েকজন অভিজ্ঞ আলিম বলেছেন, ইতিকাফ আদায়কারীর জন্য রোযা রাখা জরুরী নয়। তবে সে লোক ইতিকাফের সাথে রোযা রাখার মানতও করলে তবে তাকে রোযাও আদায় করতে হবে। তাদের দলীলঃ “উমার (রাঃ) মুসলমান হওয়ার আগে কা‘বা শরীফে এক রাত ইতিকাফের মানত করেছিলেন। তাকে রাসূলুল্লাহ (ﷺ) এই মানত পুরো করার নির্দেশ দেন” (অথচ রাতে রোযা হয় না সুতরাং রোযা ব্যতীতও ইতিকাফ হয়)। এই মত দিয়েছেন ইমাম আহমাদ ও ইসহাকও।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৫৩৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে উমর রাদিয়াল্লাহু আনহু তাঁর পুরোনো একটি মানত সম্পর্কে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে জিজ্ঞেস করেন। তিনি জাহিলি যুগে মসজিদুল হারামে এক রাত ইতিকাফ করার মানত করেছিলেন। ইসলাম গ্রহণের পর তিনি জানতে চাইলেন, এখন সেই মানতের কী হবে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাকে মানতটি পূরণ করার নির্দেশ দেন। হাদিসটির মূল বিষয় হলো আল্লাহর আনুগত্যের সঙ্গে সম্পর্কিত একটি ইতিকাফের মানত পূরণ করা। এখানে মানতের স্থান হিসেবে মসজিদুল হারাম এবং সময় হিসেবে এক রাতের কথা স্পষ্টভাবে এসেছে। পূর্ণ বর্ণনায় এই হাদিসের ভিত্তিতে কিছু আলেম বলেছেন, ইসলাম গ্রহণের আগের আনুগত্যমূলক মানত থাকলেও তা পূরণ করা হবে। একই সঙ্গে ইতিকাফের সঙ্গে রোজা আবশ্যক কি না, সে বিষয়ে আলেমদের মতভেদের কথাও উল্লেখ রয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • উমর রা.-কে মসজিদুল হারামে ইতিকাফের মানত পূরণ করতে বলা হয়েছে।
  • আল্লাহর আনুগত্যমূলক মানতের গুরুত্ব এই ঘটনায় দেখা যায়।
  • মানতের নির্ধারিত স্থান ও সময়ের কথা হাদিসে স্পষ্ট ছিল।
  • ইতিকাফের সঙ্গে রোজার সম্পর্ক নিয়ে বর্ণনায় আলেমদের মতভেদ উল্লেখ রয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন