১৯/৪০. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৬০০ - বণ্টনের আগে গনীমত গ্রহণের নিষেধ

গনিমতের সম্পদ হতে বন্টনের আগে নেওয়া নিষেধ

গনীমতের বণ্টন: অনুমতির আগে নেওয়া সম্পদ কেন ফিরিয়ে দেওয়া হলো

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৬০০

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فِي سَفَرٍ فَتَقَدَّمَ سَرَعَانُ النَّاسِ فَتَعَجَّلُوا مِنَ الْغَنَائِمِ فَاطَّبَخُوا وَرَسُولُ اللَّهِ ﷺ فِي أُخْرَى النَّاسِ فَمَرَّ بِالْقُدُورِ فَأَمَرَ بِهَا فَأُكْفِئَتْ ثُمَّ قَسَمَ بَيْنَهُمْ فَعَدَلَ بَعِيرًا بِعَشْرِ شِيَاهٍ .قَالَ أَبُو عِيسَى وَرَوَى سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ عَبَايَةَ، عَنْ جَدِّهِ، رَافِعِ بْنِ خَدِيجٍ وَلَمْ يَذْكُرْ فِيهِ أَبِيهِ . حَدَّثَنَا بِذَلِكَ، مَحْمُودُ بْنُ غَيْلاَنَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، . وَهَذَا أَصَحُّ وَعَبَايَةُ بْنُ رِفَاعَةَ سَمِعَ مِنْ، جَدِّهِ رَافِعِ بْنِ خَدِيجٍ . قَالَ وَفِي الْبَابِ عَنْ ثَعْلَبَةَ بْنِ الْحَكَمِ، وَأَنَسٍ، وَأَبِي، رَيْحَانَةَ وَأَبِي الدَّرْدَاءِ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ وَزَيْدِ بْنِ خَالِدٍ وَجَابِرٍ وَأَبِي هُرَيْرَةَ وَأَبِي أَيُّوبَ .

রাফি’ ইবনু খাদীজ (রাঃ) হতে বর্ণিতঃ

এক (যুদ্ধের) ভ্রমণে আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ছিলাম। কয়েকটি দ্রুতগামী লোক আগে চলে গেল। তারা দ্রুততার সাথে গনিমতের সম্পদ হতে কিছু নিয়ে তা রান্না করা শুরু করে দিল। রাসূলুল্লাহ (ﷺ) পিছনের দলের সাথে ছিলেন। এই হাঁড়িগুলোর সামনে দিয়ে যাওয়ার সময় তিনি নির্দেশ দিলেন এবং সে অনুযায়ী সেগুলো উলটিয়ে দেওয়া হল। তারপর তিনি গনিমতের সম্পদ বন্টন করলেন এবং দশ দশটি বকরীর সমান ধরলেন এক একটি উটকে।

আবূ ঈসা বলেন, সুফিয়ান সাওরী তার পিতা হতে, তিনি আবাইয়া হতে, তিনি তার দাদা রাফি ইবনু খাদীজ (রাঃ)-এর সূত্রে উল্লেখিত হাদীস বর্ণনা করেছেন, এতে আবাইয়ার পরে তার পিতা রিফাআর কোন উল্লেখ নেই। মাহ্‌মূদ ইবনু গাইলান-ওয়াকী হতে, তিনি সুফিয়ানের সূত্রে উক্ত হাদীসটি বর্ণনা করেছেন এবং এটি অনেক বেশি সহীহ্‌। সালাবা ইবনুল হাকাম, আনাস, আবূ রাইহানা, আবূদ দারদা, আবদুর রাহমান ইবনু সামুরা, যাইদ ইবনু খালিদ, জাবির, আবূ হুরাইরা ও আবূ আইয়ূব (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা এ হাদীসটিকে অধিক সহীহ্‌ বলেছেন। আর আবাইয়া ইবনু রিফাআ সরাসরিভাবে তার দাদা রাফি (রাঃ) হতে হাদীস শ্রবণ করেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৬০০-এর সারসংক্ষেপ

এই হাদিসে গনীমতের সম্পদ ব্যবহারে শৃঙ্খলার একটি স্পষ্ট ঘটনা এসেছে। একটি যুদ্ধসফরে দ্রুতগামী কিছু লোক আগে পৌঁছে গনীমতের কিছু সম্পদ নিয়ে রান্না শুরু করেছিল। তখনও রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) পিছনের দলের সঙ্গে ছিলেন এবং আনুষ্ঠানিক বণ্টন হয়নি। তিনি হাঁড়িগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় সেগুলো উল্টে দেওয়ার নির্দেশ দেন। এরপর তিনি সবার মধ্যে গনীমত বণ্টন করেন এবং একটি উটকে দশটি বকরির সমান ধরে হিসাব করেন। মূল শিক্ষা হলো, যৌথ গনীমত ব্যক্তিগত উদ্যোগে আগে নিয়ে ব্যবহার করা যাবে না; কর্তৃত্বপূর্ণ বণ্টনের অপেক্ষা করতে হবে। এখানে খাবার হারাম হওয়ার সাধারণ আলোচনা নেই, বরং বণ্টনের আগে অনুমতি ছাড়া নেওয়ার ঘটনার সংশোধন এসেছে। একই সঙ্গে বণ্টনের সময় উট ও বকরির তুলনামূলক মূল্য নির্ধারণের কথাও বলা হয়েছে। তাই গনীমতের বণ্টন, অনুমতি, দলগত সম্পদ এবং হিসাব—এসব এই হাদিসের কেন্দ্রীয় বিষয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বণ্টনের আগে গনীমতের সম্পদ নিয়ে রান্না করা অনুমোদিত হয়নি।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) হাঁড়িগুলো উল্টে দেওয়ার নির্দেশ দেন।
  • পরে গনীমত নিয়মমাফিক সবার মধ্যে ভাগ করা হয়।
  • বণ্টনে একটি উটকে দশটি বকরির সমান ধরা হয়েছিল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন