২০/৫. অধ্যায়ঃ
আল্লাহ তা’আলার রাস্তায় সেবাদানের সাওয়াব
জামে তিরমিযী : ১৬২৭
জামে তিরমিযীহাদিস নম্বর ১৬২৭
حَدَّثَنَا بِذَلِكَ، زِيَادُ بْنُ أَيُّوبَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا الْوَلِيدُ بْنُ جَمِيلٍ، عَنِ الْقَاسِمِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَفْضَلُ الصَّدَقَاتِ ظِلُّ فُسْطَاطٍ فِي سَبِيلِ اللَّهِ وَمَنِيحَةُ خَادِمٍ فِي سَبِيلِ اللَّهِ أَوْ طَرُوقَةُ فَحْلٍ فِي سَبِيلِ اللَّهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ وَهُوَ أَصَحُّ عِنْدِي مِنْ حَدِيثِ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ .
আবূ উমামা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ উত্তম সদকা হচ্ছে, আল্লাহর রাস্তায় ছায়া সৃষ্টির জন্যে তাঁবু দান করা, আল্লাহর রাস্তায় সেবার উদ্দেশ্যে গোলাম দান করা অথবা আল্লাহর রাস্তায় জোয়ান উট দান করা।
হাসান, দেখুন পূর্বের হাদীসএ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ গারীব বলেছেন । আমার মতে এই বর্ণনাটি মুআবিয়া ইবনু সালিহের বর্ণনার চাইতে অনেক বেশি সহীহ্ ।
