২০/১৪. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৬৪৪ - শহীদের চার স্তর ও ঈমান

আল্লাহ তা‘আলার নিকটে শহীদদের মর্যাদা

শহীদের চার স্তর: ঈমান, সাহস ও আল্লাহর প্রতি সত্যতা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৬৪৪

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ عَطَاءِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي يَزِيدَ الْخَوْلاَنِيِّ، أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ، يَقُولُ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ ‏"‏ الشُّهَدَاءُ أَرْبَعَةٌ رَجُلٌ مُؤْمِنٌ جَيِّدُ الإِيمَانِ لَقِيَ الْعَدُوَّ فَصَدَقَ اللَّهَ حَتَّى قُتِلَ فَذَلِكَ الَّذِي يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ أَعْيُنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ هَكَذَا». وَرَفَعَ رَأْسَهُ حَتَّى وَقَعَتْ قَلَنْسُوَتُهُ.قَالَ فَمَا أَدْرِي أَقَلَنْسُوَةَ عُمَرَ أَرَادَ أَمْ قَلَنْسُوَةَ النَّبِيِّ ﷺ قَالَ «وَرَجُلٌ مُؤْمِنٌ جَيِّدُ الإِيمَانِ لَقِيَ الْعَدُوَّ فَكَأَنَّمَا ضُرِبَ جِلْدُهُ بِشَوْكِ طَلْحٍ مِنَ الْجُبْنِ أَتَاهُ سَهْمٌ غَرْبٌ فَقَتَلَهُ فَهُوَ فِي الدَّرَجَةِ الثَّانِيَةِ وَرَجُلٌ مُؤْمِنٌ خَلَطَ عَمَلاً صَالِحًا وَآخَرَ سَيِّئًا لَقِيَ الْعَدُوَّ فَصَدَقَ اللَّهَ حَتَّى قُتِلَ فَذَلِكَ فِي الدَّرَجَةِ الثَّالِثَةِ وَرَجُلٌ مُؤْمِنٌ أَسْرَفَ عَلَى نَفْسِهِ لَقِيَ الْعَدُوَّ فَصَدَقَ اللَّهَ حَتَّى قُتِلَ فَذَلِكَ فِي الدَّرَجَةِ الرَّابِعَةِ ‏"‏.قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عَطَاءِ بْنِ دِينَارٍ. قَالَ سَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ قَدْ رَوَى سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ هَذَا الْحَدِيثَ عَنْ عَطَاءِ بْنِ دِينَارٍ وَقَالَ عَنْ أَشْيَاخٍ مِنْ خَوْلاَنَ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ أَبِي يَزِيدَ. وَقَالَ عَطَاءُ بْنُ دِينَارٍ لَيْسَ بِهِ بَأْسٌ.

উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ শহীদ চার প্রকার।(১) উত্তম ঈমানের অধিকারী মু’মিন, যে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে এবং আল্লাহ তা‘আলার ওয়াদা (প্রতিশ্রুতি) সত্য বলে বিশ্বাস করে যুদ্ধ করে, অবশেষে মারা যায়। কেয়ামতের দিন লোকেরা তার প্রতি এভাবে উপরে চোখ তুলে তাকাবে, এই বলে তিনি মাথা উপরের দিকে তুলে (বাস্তবরূপে) দেখালেন, এমনকি তাঁর মাথার টুপি পড়ে গেল। রাবী বলেন, এখানে উমরের টুপির কথা বলা হয়েছে না নবী (ﷺ)-এর টুপি বুঝানো হয়েছে তা আমার জানা নেই। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ(২) আরেক ব্যক্তিও উত্তম ঈমানের অধিকারী মু’মিন। সেও শত্রুর মুকাবিলায় অবতীর্ণ হয়, কিন্তু ভীরুতার কারণে তার দেহ এমনভাবে কম্পিত হতে থাকে যেন তাকে বাবলা গাছের কাঁটাযুক্ত ডাল দিয়ে মারা হয়েছে। একটি অদৃশ্য তীর এসে তার শরীরে বিদ্ধ হলে তার আঘাতে সে মারা গেল। এ হল দ্বিতীয় পর্যায়ের শহীদ।(৩) আরেক মু’মিন ব্যক্তি তার ভাল কাজের সাথে কিছু খারাপ কাজও করে ফেলেছে। সে শত্রুর বিরুদ্ধে অবতীর্ণ হয়ে আল্লাহ তা‘আলার ওয়াদা সত্য বলে বিশ্বাস করে যুদ্ধ করে অবশেষে মারা যায়। এ ব্যক্তি তৃতীয় পর্যায়ের শহীদ।(৪) অপর মু’মিন ব্যক্তি নিজের উপর যুলুম করেছে। সেও শত্রুর মুকাবিলায় অবতীর্ণ হয় এবং আল্লাহ তা‘আলার ওয়াদা সত্য বলে বিশ্বাস করে যুদ্ধ করে, তারপর মারা যায়। এই ব্যক্তি চতুর্থ স্তরের শহীদ।

আবূ ঈসা বলেছেন, এ হাদীসটি হাসান গারীব। আমরা শুধু আতা ইবনু দীনারের বর্ণিত হাদীস হিসেবে এটি জেনেছি। আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি যে, সাঈদ ইবনু আবূ আইউব (রহঃ) আতা ইবনু দীনার হতে, তিনি বানূ খাওলানের কিছু শাইখের সূত্রে উক্ত হাদীস বর্ণনা করেছেন। এই সূত্রে আবূ ইয়াযীদের উল্লেখ নেই। তিনি আরও বলেনঃ আতা ইবনু দীনারের মধ্যে কোন দোষ নেই।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৬৪৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে শহীদদের চার স্তরের কথা এসেছে। প্রথম ব্যক্তি উত্তম ঈমান নিয়ে শত্রুর মুখোমুখি হয়, আল্লাহর প্রতিশ্রুতিকে সত্য মনে করে এবং নিহত হয়; কেয়ামতের দিন মানুষ তার দিকে সম্মানের সঙ্গে তাকাবে। দ্বিতীয়জন ঈমানদার হলেও ভয়ে কাঁপে, পরে অদৃশ্য তীরে নিহত হয় এবং দ্বিতীয় স্তরে থাকে। তৃতীয়জন ভালো কাজের সঙ্গে কিছু খারাপ কাজও করেছে, তবু আল্লাহর ওয়াদায় বিশ্বাস রেখে লড়ে নিহত হয়। চতুর্থজন নিজের ওপর অনেক জুলুম করেছে, কিন্তু যুদ্ধক্ষেত্রে আল্লাহর প্রতিশ্রুতিতে সত্য থেকে নিহত হয়। ‘শহীদের চার প্রকার’, ‘শহীদের স্তর’ এবং ‘ঈমান ও শাহাদাত’ বুঝতে এই হাদিস গুরুত্বপূর্ণ। এখানে সবার স্তর এক নয়; ঈমান, কাজের অবস্থা, সাহস এবং সত্যতার ভিন্নতার কথা স্পষ্টভাবে বলা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শহীদদের মর্যাদা ও স্তর একরকম নয়।
  • উত্তম ঈমান ও আল্লাহর প্রতিশ্রুতিতে সত্য থাকা উচ্চ মর্যাদার কারণ।
  • ভয় থাকা সত্ত্বেও ঈমানদার হওয়া এবং সত্য অবস্থানে থাকা আলাদা স্তরের কথা বোঝায়।
  • মানুষের ভালো ও খারাপ কাজের অবস্থা তার মর্যাদায় প্রভাব ফেলতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন