২/১১. অধ্যায়ঃ
ইশার নামাজের ওয়াক্ত
জামে তিরমিযী : ১৬৫
জামে তিরমিযীহাদিস নম্বর ১৬৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ بَشِيرِ بْنِ ثَابِتٍ، عَنْ حَبِيبِ بْنِ سَالِمٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ أَنَا أَعْلَمُ النَّاسِ، بِوَقْتِ هَذِهِ الصَّلاَةِ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّيهَا لِسُقُوطِ الْقَمَرِ لِثَالِثَةٍ " .
নু’মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি অন্যদের তুলনায় এ (ইশা) নামাজের ওয়াক্ত সম্পর্কে বেশি ভাল জানি। রাসূলুল্লাহ (ﷺ) তৃতীয়ার চাঁদ অস্ত গেলে এ নামাজ আদায় করতেন।
সহীহ্। মিশকাত-(৬১৩), সহীহ্ আবূ দাঊদ-(৪৪৫)।
