২০/২৫. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৬৬৩ - শহীদের ছয়টি বিশেষ পুরস্কার

শহীদের সওয়াব

শহীদের ছয় পুরস্কার: ক্ষমা, নিরাপত্তা ও সুপারিশের মর্যাদা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৬৬৩

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " لِلشَّهِيدِ عِنْدَ اللَّهِ سِتُّ خِصَالٍ يُغْفَرُ لَهُ فِي أَوَّلِ دَفْعَةٍ وَيَرَى مَقْعَدَهُ مِنَ الْجَنَّةِ وَيُجَارُ مِنْ عَذَابِ الْقَبْرِ وَيَأْمَنُ مِنَ الْفَزَعِ الأَكْبَرِ وَيُوضَعُ عَلَى رَأْسِهِ تَاجُ الْوَقَارِ الْيَاقُوتَةُ مِنْهَا خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا وَيُزَوَّجُ اثْنَتَيْنِ وَسَبْعِينَ زَوْجَةً مِنَ الْحُورِ الْعِينِ وَيُشَفَّعُ فِي سَبْعِينَ مِنْ أَقَارِبِهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ غَرِيبٌ.

মিকদাম বিন মা’দীকারিব (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শহীদের জন্য আল্লাহ্ তা’আলার নিকট ছয়টি পুরস্কার বা সুযোগ আছে। তার প্রথম রক্তবিন্দু পড়ার সাথে সাথে তাকে ক্ষমা করা হয়, তাকে তার জান্নাতের বাসস্থান দেখানো হয়, কবরের আযাব হতে তাকে মুক্তি দেওয়া হয়, সে কঠিন ভীতি হতে নিরাপদ থাকবে, তার মাথায় মর্মর পাথর খচিত মর্যাদার টুপি পরিয়ে দেওয়া হবে। এর এক একটি পাথর দুনিয়া ও তার মধ্যকার সবকিছু হতে উত্তম। তার সাথে টানা টানা আয়তলোচনা বাহাত্তরজন জান্নাতী হূরকে বিয়ে দেওয়া হবে এবং তার সত্তরজন নিকটাত্মীয়ের জন্য তার সুপারিশ কবুল করা হবে।

এ হাদীসটিকে আবূ ঈসা (রহঃ) সহীহ গারীব বলেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৬৬৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে আল্লাহর কাছে শহীদের ছয়টি বিশেষ পুরস্কারের কথা বলা হয়েছে। প্রথম রক্তবিন্দু পড়ার সঙ্গে তার ক্ষমা হয় এবং তাকে জান্নাতে তার বাসস্থান দেখানো হয়। তাকে কবরের আযাব থেকে মুক্ত রাখা হয় এবং বড় ভীতিকর অবস্থা থেকে নিরাপত্তা দেওয়া হয়। তার মাথায় মর্যাদার এমন একটি মুকুট পরানো হবে, যার একটি ইয়াকুত দুনিয়া ও তার সবকিছুর চেয়ে উত্তম। তাকে বাহাত্তরজন জান্নাতি হুরের সঙ্গে বিবাহ দেওয়া হবে এবং তার সত্তরজন নিকটাত্মীয়ের জন্য তার সুপারিশ গ্রহণ করা হবে। শহীদের পুরস্কার নিয়ে এই হাদিস খুব নির্দিষ্ট ভাষায় কথা বলে। তাই ব্যাখ্যার সময় সংখ্যাগুলো বদলানো বা এর সঙ্গে অন্য কোনো পুরস্কার যোগ করা ঠিক নয়। মূল শিক্ষা হলো, আল্লাহ শহীদের ত্যাগকে ক্ষমা, নিরাপত্তা, সম্মান ও সুপারিশের সুযোগ দিয়ে বিশেষ মর্যাদা দেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শহীদের প্রথম রক্তবিন্দুর সঙ্গে ক্ষমার সুসংবাদ দেওয়া হয়েছে।
  • শহীদকে জান্নাতের বাসস্থান দেখানো এবং কবরের আযাব থেকে রক্ষা করার কথা এসেছে।
  • শহীদের জন্য মর্যাদার মুকুট ও জান্নাতি সঙ্গীর পুরস্কার রয়েছে।
  • সত্তরজন নিকটাত্মীয়ের জন্য তার সুপারিশ কবুল হওয়ার কথা বলা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন