২২/১৮. অধ্যায়ঃ
ছবি বা প্রতিকৃতি প্রসঙ্গে
জামে তিরমিযী : ১৭৪৯
জামে তিরমিযীহাদিস নম্বর ১৭৪৯
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الصُّورَةِ فِي الْبَيْتِ وَنَهَى أَنْ يُصْنَعَ ذَلِكَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَأَبِي طَلْحَةَ وَعَائِشَةَ وَأَبِي هُرَيْرَةَ وَأَبِي أَيُّوبَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
ঘরের মধ্যে কোনো ছবি রাখতে এবং তা বানাতে রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন।
সহীহ্, সহীহা (৪২৪)আলী, আবূ তালহা, আইশা, আবূ হুরাইরা ও আবূ আইয়্যূব (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। জাবির (রাঃ) হতে বর্ণিত হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন।
