২২/৪৪. অধ্যায়ঃ
আংটি কোন্ আঙ্গুলে পরতে হবে?
জামে তিরমিযী : ১৭৮৬
জামে তিরমিযীহাদিস নম্বর ১৭৮৬
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنِ ابْنِ أَبِي مُوسَى، قَالَ سَمِعْتُ عَلِيًّا، يَقُولُ نَهَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْقَسِّيِّ وَالْمِيثَرَةِ الْحَمْرَاءِ وَأَنْ أَلْبَسَ خَاتَمِي فِي هَذِهِ وَفِي هَذِهِ . وَأَشَارَ إِلَى السَّبَّابَةِ وَالْوُسْطَى . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَابْنُ أَبِي مُوسَى هُوَ أَبُو بُرْدَةَ بْنُ أَبِي مُوسَى وَاسْمُهُ عَامِرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ .
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
আলী (রাঃ)-কে আমি বলতে শুনেছি: রাসূলুল্লাহ (ﷺ) আমাকে রেশমি কাপড় পরতে, লাল জিনপোষের উপর বসতে এবং আমার আংটি এই এই আঙুলে পরতে বারণ করেছেন। এই বলে তিনি তাঁর তর্জনি ও মধ্যমার দিকে ইশারা করেন। এই অথবা এই আঙুলে শব্দে হাদিসটি সহিহ, বর্ণনাকারী আসিম সন্দেহ করেছেন।
যঈফা (৫৪৯৯), মুসলিমএ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন। আবূ মূসা (রাঃ)-এর ছেলের নাম আমির এবং উপনাম আবূ বুরদা। পিতা আব্দুল্লাহ ইবনু কাইস
