২৩/১১. অধ্যায়ঃ
খাবারের লোকমা নিচে পড়ে গেলে
জামে তিরমিযী : ১৮০২
জামে তিরমিযীহাদিস নম্বর ১৮০২
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا أَكَلَ أَحَدُكُمْ طَعَامًا فَسَقَطَتْ لُقْمَةٌ فَلْيُمِطْ مَا رَابَهُ مِنْهَا ثُمَّ لْيَطْعَمْهَا وَلاَ يَدَعْهَا لِلشَّيْطَانِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ .
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: যদি কারো খাবারের লোকমা নিচে পড়ে যায় তাহলে সে যেন সন্দেহজনক জিনিস (ময়লা) দূর করে তা খেয়ে নেয় এবং তা যেন শয়তানের জন্য ফেলে না রাখে।
সহীহ্, ইবনু মা-জাহ (৩২৭৯), মুসলিমআনাস (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে।
