২৩/১৩. অধ্যায়ঃ
পিঁয়াজ-রসুন (রান্না ব্যতীত) খাওয়া মাকরুহ
জামে তিরমিযী : ১৮০৭
জামে তিরমিযীহাদিস নম্বর ১৮০৭
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، سَمِعَ جَابِرَ بْنَ سَمُرَةَ، يَقُولُ نَزَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى أَبِي أَيُّوبَ وَكَانَ إِذَا أَكَلَ طَعَامًا بَعَثَ إِلَيْهِ بِفَضْلِهِ فَبَعَثَ إِلَيْهِ يَوْمًا بِطَعَامٍ وَلَمْ يَأْكُلْ مِنْهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلَمَّا أَتَى أَبُو أَيُّوبَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ " فِيهِ ثُومٌ " . فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَحَرَامٌ هُوَ قَالَ " لاَ وَلَكِنِّي أَكْرَهُهُ مِنْ أَجْلِ رِيحِهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
সিমাক ইবনু হারব (রাঃ) হতে বর্ণিতঃ
জাবির ইবন সামুরা (রাঃ)-কে তিনি বলতে শুনেছেন, আবু আইয়ুব আনসারি (রাঃ)-এর বাড়িতে রাসূলুল্লাহ (ﷺ) পদার্পণ করেন। তিনি খাওয়া-দাওয়ার পর (নিত্য দিনের অভ্যাস মতো) বাকী খাবার আবু আইয়ুব আনসারিকে দিতেন। একদিন তিনি খাবার পাঠান। কিন্তু নবী (ﷺ) তা হতে মোটেও খাননি। আবু আইয়ুব (রাঃ) নবী (ﷺ)-এর নিকট এসে এর কারণ জানতে চাইলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এর মধ্যে রসুন আছে। তিনি বললেন, হে আল্লাহর রসূল! (ﷺ) তা কি হারাম? তিনি বললেনঃ না, তবে আমি এর দুর্গন্ধের কারণে তা অপছন্দ করি।
সহীহ্, ইরওয়া (২৫১১), মুসলিমএ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন।
