২৩/১৩. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৮০৬ - রসুন-পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়ার আদব

পিঁয়াজ-রসুন (রান্না ব্যতীত) খাওয়া মাকরুহ

রসুন-পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়ার বিধান

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৮০৬

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، حَدَّثَنَا عَطَاءٌ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " مَنْ أَكَلَ مِنْ هَذِهِ - قَالَ أَوَّلَ مَرَّةٍ الثُّومِ ثُمَّ قَالَ الثُّومِ وَالْبَصَلِ وَالْكُرَّاثِ فَلاَ يَقْرَبْنَا فِي مَسَاجِدِنَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.قَالَ وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَأَبِي أَيُّوبَ وَأَبِي هُرَيْرَةَ وَأَبِي سَعِيدٍ وَجَابِرِ بْنِ سَمُرَةَ وَقُرَّةَ بْنِ إِيَاسٍ الْمُزَنِيِّ وَابْنِ عُمَرَ.

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে এটা হতে খেলো, বর্ণনানুসারে তিনি প্রথম বার রসুনের কথা বলেছেন, তারপর বলেছেনঃ রসুন, পেঁয়াজ ও একইরকম দুর্গন্ধ যুক্ত জিনিস খেলো, সে আমাদের মসজিদের নিকটেও যেন না আসে।

এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন। উমার, আবূ আইয়্যূব, আবূ হুরাইরা, আবূ সাঈদ, জাবির ইবনু সামুরা, কুররা ইবনু ইয়াস আল-মুযানী ও ইবনু উমার (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীসটি বর্ণিত আছে।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৮০৬-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় মসজিদের আদব এবং অন্য মুসল্লিদের কষ্ট থেকে রক্ষা করা। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি রসুন, পেঁয়াজ, কুররাছ বা একই ধরনের দুর্গন্ধযুক্ত জিনিস খায়, সে যেন মসজিদের কাছে না আসে। হাদিসে খাবারগুলোকে হারাম বলা হয়নি; বরং গন্ধের কারণে মসজিদে না আসার নির্দেশ এসেছে। তাই রসুন-পেঁয়াজ খাওয়ার হাদিস বুঝতে হলে খাবার এবং তার গন্ধ—দুটি বিষয় আলাদা রাখতে হবে। মূল সমস্যা হলো এমন দুর্গন্ধ, যা মসজিদে উপস্থিত অন্যদের কষ্ট দিতে পারে। এই বর্ণনা মানুষকে নিজের মুখের গন্ধ সম্পর্কে সচেতন হতে শেখায়। মসজিদে যাওয়ার আগে দুর্গন্ধ ভালোভাবে দূর করা, পরিচ্ছন্ন থাকা এবং অন্যের ইবাদতে বিরক্তি না ঘটানোই এর সরাসরি শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দুর্গন্ধ থাকা অবস্থায় মসজিদের কাছে না যেতে বলা হয়েছে।
  • রসুন, পেঁয়াজ ও অনুরূপ গন্ধযুক্ত খাবারের কথা হাদিসে এসেছে।
  • মসজিদে অন্যদের কষ্ট না দেওয়ার প্রতি খেয়াল রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন