২৩/৪১. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৮৪৮ - পাত্রের সামনে থেকে খাওয়ার সঠিক আদব
খাওয়ার সময় বিসমিল্লাহ বলা
খাবার খাওয়ার সুন্নত নিয়ম: সামনে থেকে খাওয়া ও খাবারের ধরন বোঝা
জামে‘ আত-তিরমিযী : ১৮৪৮
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৮৪৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا الْعَلاَءُ بْنُ الْفَضْلِ بْنِ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سَوِيَّةَ أَبُو الْهُذَيْلِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عِكْرَاشٍ، عَنْ أَبِيهِ، عِكْرَاشِ بْنِ ذُؤَيْبٍ قَالَ بَعَثَنِي بَنُو مُرَّةَ بْنِ عُبَيْدٍ بِصَدَقَاتِ أَمْوَالِهِمْ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَدِمْتُ عَلَيْهِ الْمَدِينَةَ فَوَجَدْتُهُ جَالِسًا بَيْنَ الْمُهَاجِرِينَ وَالأَنْصَارِ قَالَ ثُمَّ أَخَذَ بِيَدِي فَانْطَلَقَ بِي إِلَى بَيْتِ أُمِّ سَلَمَةَ فَقَالَ " هَلْ مِنْ طَعَامٍ " .فَأُتِينَا بِجَفْنَةٍ كَثِيرَةِ الثَّرِيدِ وَالْوَذْرِ وَأَقْبَلْنَا نَأْكُلُ مِنْهَا فَخَبَطْتُ بِيَدِي مِنْ نَوَاحِيهَا وَأَكَلَ رَسُولُ اللَّهِ ﷺ مِنْ بَيْنِ يَدَيْهِ فَقَبَضَ بِيَدِهِ الْيُسْرَى عَلَى يَدِي الْيُمْنَى ثُمَّ قَالَ " يَا عِكْرَاشُ كُلْ مِنْ مَوْضِعٍ وَاحِدٍ فَإِنَّهُ طَعَامٌ وَاحِدٌ " . ثُمَّ أُتِينَا بِطَبَقٍ فِيهِ أَلْوَانُ الرُّطَبِ أَوِ التَّمْرِ عُبَيْدُ اللَّهِ شَكَّ قَالَ فَجَعَلْتُ آكُلُ مِنْ بَيْنِ يَدَىَّ وَجَالَتْ يَدُ رَسُولِ اللَّهِ ﷺ فِي الطَّبَقِ وَقَالَ " يَا عِكْرَاشُ كُلْ مِنْ حَيْثُ شِئْتَ فَإِنَّهُ غَيْرُ لَوْنٍ وَاحِدٍ " . ثُمَّ أُتِينَا بِمَاءٍ فَغَسَلَ رَسُولُ اللَّهِ ﷺ يَدَيْهِ وَمَسَحَ بِبَلَلِ كَفَّيْهِ وَجْهَهُ وَذِرَاعَيْهِ وَرَأْسَهُ وَقَالَ " يَا عِكْرَاشُ هَذَا الْوُضُوءُ مِمَّا غَيَّرَتِ النَّارُ " . وَفِي الْحَدِيثِ قِصَّةٌ .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ الْعَلاَءِ بْنِ الْفَضْلِ وَقَدْ تَفَرَّدَ الْعَلاَءُ بِهَذَا الْحَدِيثِ وَلاَ نَعْرِفُ لِعِكْرَاشٍ عَنِ النَّبِيِّ ﷺ إِلاَّ هَذَا الْحَدِيثَ.
ইকরাশ ইবনু যুয়াইব (রাঃ) হতে বর্ণিতঃ
মুররা ইবনু উবাইদ গোত্রের লোকেরা তাদের ধন-সম্পদের যাকাতসহ আমাকে রাসূলুল্লাহ (ﷺ)–এর নিকটে পাঠায়। আমি মাদীনায় গিয়ে তাঁর নিকটে হাযির হলাম। তখন আমি তাঁকে মুহাজির ও আনসারদের মধ্যে বসা অবস্থায় পেলাম। তিনি আমার হাত ধরে উম্মু সালামা (রাঃ)-এর ঘরে নিয়ে যান। তিনি প্রশ্ন করেনঃ কোন খাবার আছে কি? আমাদের সামনে একটি বড় পিয়ালা আনা হল। এর মধ্যে গোশতের টুকরা ও সারদ (ঝোলে ভিজানো রুটি) ভর্তি ছিল। আমরা তা থেকে খেতে লাগলাম। আমি পাত্রের এদিক-সেদিক থেকে নিয়ে খাচ্ছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সামনে থেকে নিয়ে খাচ্ছিলেন। তিনি তাঁর বাঁ হাত দিয়ে আমার ডান হাত ধরে বললেনঃ হে ইকরাশ! এক জায়গা হতে খাও। কেননা সম্পূর্ণটাই একই খাদ্য।তারপর আমাদের সামনে আরেকটি পিয়ালা আনা হল। এর মধ্যে বিভিন্ন রকমের কাঁচা-পাকা খেজুর ছিল। আমি আমার সামনে থেকেই খেতে থাকলাম। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) পাত্রের এদিক-সেদিক থেকে নিয়ে খাচ্ছিলেন। তিনি বললেনঃ হে ইকরাশ! তুমি পাত্রের যে কোন জায়গা হতে খেতে পার। কেননা সব খেজুর এক রকম নয়।তারপর আমাদের জন্য পানি দেয়া হল। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর উভয় হাত ধুলেন এবং ভিজা হাত দিয়ে নিজের মুখমণ্ডল, দুই হাত ও মাথা মুছলেন। তারপর তিনি বললেনঃ হে ইকরাশ! আগুন যে জিনিস পরিবর্তন করে দিয়েছে (তা খাওয়ার পর) এটাই হল ওজু।
আবূ ঈসা বলেছেন, এ হাদীসটি গারীব। আমরা শুধু আলা ইবনুল ফাযলের সূত্রে এ হাদীস প্রসঙ্গে জেনেছি। তিনি এককভাবে এ হাদীসটি বর্ণনা করেছেন। এই হাদীসটি ব্যতীত ইকরাশ (রাঃ) হতে রাসূলুল্লাহ (ﷺ)–এর আর কোন হাদীস বর্ণিত আছে কি-না তা আমাদের জানা নেই।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৮৪৮-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় খাবার খাওয়ার আদব। ইকরাশ (রাঃ) একটি পাত্রের বিভিন্ন দিক থেকে গোশত ও ঝোলে ভেজানো রুটি নিচ্ছিলেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁর হাত ধরে এক জায়গা থেকে, অর্থাৎ নিজের সামনের অংশ থেকে খেতে বলেন; কারণ পাত্রের সব খাবার একই ধরনের ছিল। পরে বিভিন্ন রকম কাঁচা-পাকা খেজুর এলে তিনি পাত্রের যেকোনো জায়গা থেকে নিতে অনুমতি দেন, কারণ খেজুরগুলো এক রকম ছিল না। খাবার খাওয়ার সুন্নত নিয়ম এখানে পরিস্থিতি অনুযায়ী খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। একই খাবারের যৌথ পাত্রে অন্যের অংশের দিকে হাত না বাড়িয়ে নিজের সামনে থেকে খাওয়া ভদ্রতা। আর খাবারের ধরন আলাদা হলে পছন্দমতো নেওয়ার সুযোগ থাকতে পারে। শেষে তিনি হাত ধুয়ে ভেজা হাত দিয়ে মুখ, হাত ও মাথা মুছেছেন। বর্ণনাটি খাবারের আদব শেখানোর সময় কোমলভাবে হাতে-কলমে সংশোধনের দৃষ্টান্তও দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- একই ধরনের যৌথ খাবার নিজের সামনের অংশ থেকে খাওয়া উচিত।
- পাত্রে বিভিন্ন ধরনের খাবার থাকলে প্রয়োজনমতো ভিন্ন জায়গা থেকে নেওয়া যেতে পারে।
- ভুল দেখলে অপমান না করে কোমলভাবে সঠিক আদব শেখানো যায়।
- খাওয়ার পর হাত পরিষ্কার করার দৃষ্টান্ত পাওয়া যায়।
