২৪/২. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৮৬৪ - সকল নেশা সৃষ্টিকারী দ্রব্য হারাম
সকল প্রকারের নেশা সৃষ্টিকারী দ্রব্যই হারাম
সকল নেশা সৃষ্টিকারী দ্রব্য হারাম—সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট হাদিস
জামে‘ আত-তিরমিযী : ১৮৬৪
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৮৬৪
حَدَّثَنَا عُبَيْدُ بْنُ أَسْبَاطِ بْنِ مُحَمَّدٍ الْقُرَشِيُّ الْكُوفِيُّ، وَأَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ " كُلُّ مُسْكِرٍ حَرَامٌ» .قَالَ وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَعَلِيٍّ وَابْنِ مَسْعُودٍ وَأَنَسٍ وَأَبِي سَعِيدٍ وَأَبِي مُوسَى وَالأَشَجِّ الْعَصَرِيِّ وَدَيْلَمَ وَمَيْمُونَةَ وَابْنِ عَبَّاسٍ وَقَيْسِ بْنِ سَعْدٍ وَالنُّعْمَانِ بْنِ بَشِيرٍ وَمُعَاوِيَةَ وَوَائِلِ بْنِ حُجْرٍ وَقُرَّةَ الْمُزَنِيِّ وَعَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ وَأُمِّ سَلَمَةَ وَبُرَيْدَةَ وَأَبِي هُرَيْرَةَ وَعَائِشَةَ .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رُوِيَ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ نَحْوَهُ وَكِلاَهُمَا صَحِيحٌ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ نَحْوَهُ وَعَنْ أَبِي سَلَمَةَ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ ﷺ .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছিঃ সকল প্রকারের নেশা সৃষ্টিকারী দ্রব্যই হারাম।
উমার, আলী, ইবনু মাসউদ, আনাস, আবূ সাঈদ, আবূ মূসা, আশাজজুল আ’সারী, দাইলাম, মাইমূনা, ইবনু আব্বাস, কাইস ইবনু সা’দ, নু’মান ইবনু বাশীর, মুআবিয়া, ওয়াইল ইবনু হুজর, কুররাতুল মুযানী, আবদুল্লাহ ইবনু মুগাফফাল, উম্মু সালামা, বুরাইদা, আবূ হুরাইরা ও আইশা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটিকে আবূ ঈসা হাসান বলেছেন। আবূ সালামা হতে আবূ হুরাইরা (রাঃ)-এর বরাতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতেও একইরকম বর্ণিত হয়েছে। দুটো রিওয়ায়াতই সহীহ্। একাধিক বর্ণনাকারী মুহাম্মাদ ইবনু আমরের সূত্রে, তিনি আবূ সালামার সূত্রে, তিনি আবূ হুরাইরা (রাঃ) হতে, তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে একইরকম বর্ণনা করেছেন। আবূ সালামা হতে ইবনু উমার (রাঃ)-এর বরাতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সূত্রেও হাদীসটি বর্ণিত আছে।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৮৬৪-এর সারসংক্ষেপ
এই হাদিসের বক্তব্য খুব সংক্ষিপ্ত, কিন্তু এর শিক্ষা পরিষ্কার। ইবনু উমর (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-কে বলতে শুনেছেন, সকল প্রকার নেশা সৃষ্টিকারী দ্রব্য হারাম। এখানে কোনো নির্দিষ্ট পানীয়, উপাদান বা পাত্রের কথা আলাদা করে বলা হয়নি। বরং নেশা সৃষ্টি করে—এমন সবকিছুকে একটি সাধারণ বিধানের মধ্যে আনা হয়েছে। ফলে কোনো দ্রব্যের নাম পরিচিত মদ না হলেও সেটি যদি নেশা আনে, হাদিসের ঘোষণা তার ওপরও প্রযোজ্য। এই বর্ণনা নেশার বিষয়ে অস্পষ্টতার সুযোগ কমিয়ে দেয়। মানুষ যেন নাম বদলে, পরিমাণ নিয়ে যুক্তি করে বা উৎসের কথা বলে নেশাকে হালকা না ভাবে, সেই দিকটিও এতে বোঝা যায়। সরাসরি শিক্ষা হলো: নেশা সৃষ্টি করে এমন দ্রব্য থেকে দূরে থাকতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সব ধরনের নেশা সৃষ্টিকারী দ্রব্য হারাম।
- নিষেধাজ্ঞা কোনো একটি নির্দিষ্ট পানীয়ের মধ্যে সীমিত নয়।
- নাম বা উৎস বদলালেও নেশাজাত বৈশিষ্ট্যের বিধান বদলায় না।
- নেশার বিষয়ে সহজ ও স্পষ্ট নীতি অনুসরণ করা উচিত।
