২/২৮. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৯২ - সালাত (নামায)
আযানের তারজি করা
জামে‘ আত-তিরমিযী : ১৯২
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৯২
حَدَّثَنَا أَبُو مُوسَى، مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ الْوَاحِدِ الأَحْوَلِ، عَنْ مَكْحُولٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَيْرِيزٍ، عَنْ أَبِي مَحْذُورَةَ، أَنَّ النَّبِيَّ ﷺ عَلَّمَهُ الأَذَانَ تِسْعَ عَشْرَةَ كَلِمَةً وَالإِقَامَةَ سَبْعَ عَشْرَةَ كَلِمَةً .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو مَحْذُورَةَ اسْمُهُ سَمُرَةُ بْنُ مِعْيَرٍ . وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِلَى هَذَا فِي الأَذَانِ . وَقَدْ رُوِيَ عَنْ أَبِي مَحْذُورَةَ أَنَّهُ كَانَ يُفْرِدُ الإِقَامَةَ .
আবূ মাহযূরা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) নিজে তাঁকে উনিশ বাক্যে আযান এবং সতের বাক্যে ইক্বামাত শিক্ষা দিয়েছেন।
আবূ ‘ঈসা বলেনঃ হাদীসটি হাসান সহীহ। আবূ মাহযুরা এর নাম সামুরা ইবনু মি’য়ার। কিছু মনীষী আযানের ব্যাপারে এ মত গ্রহণ করেছেন। অপর এক বর্ণনায়, আবূ মাহযুরা (রাঃ) ইক্বামাতের শব্দগুলো একবার করে বলতেন।
