২৫/৪৬. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৯৭১ - সত্যবাদিতা ও মিথ্যার পরিণতি

সত্য ও মিথ্যা প্রসঙ্গে

সত্যবাদিতা: কল্যাণ ও জান্নাতের পথে চলার শিক্ষা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৯৭১

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «عَلَيْكُمْ بِالصِّدْقِ فَإِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ وَمَا يَزَالُ الرَّجُلُ يَصْدُقُ وَيَتَحَرَّى الصِّدْقَ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ صِدِّيقًا وَإِيَّاكُمْ وَالْكَذِبَ فَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ وَمَا يَزَالُ الْعَبْدُ يَكْذِبُ وَيَتَحَرَّى الْكَذِبَ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا " .وَفِي الْبَابِ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ وَعُمَرَ وَعَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা অবশ্যই সত্যের পথ অবলম্বন করবে। কেননা, সততাই মানুষকে কল্যাণের পথে নিয়ে যায়। আর কল্যাণ জান্নাতের দিকে নিয়ে যায়। কোন মানুষ প্রতিনিয়ত সত্য কথা বলতে থাকলে এবং সত্যের প্রতি মনোযোগী থাকলে শেষ পর্যন্ত সে আল্লাহ্‌ তা‘আলার দরবারে পরম সত্যবাদী হিসাবে তালিকাভুক্ত হয়। তোমরা মিথ্যাকে অবশ্যই পরিহার করবে। কেননা, মিথ্যা (মানুষকে) পাপের পথ দেখায়, আর পাপ জাহান্নামের পথে নিয়ে যায়। কোন বান্দা প্রতিনিয়ত মিথ্যা বলতে থাকলে এবং মিথ্যার প্রতি ঝুঁকে থাকলে শেষ পর্যন্ত সে আল্লাহ্‌ তা‘আলার দরবারে চরম মিথ্যাবাদী হিসাবে তালিকাভুক্ত হয়।

আবূ বাক্‌র সিদ্দীক, উমর, আবদুল্লাহ ইবনুশ শিখখীর ও ইবনু উমর (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি হাসান সহীহ্‌।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৯৭১-এর সারসংক্ষেপ

এই হাদিসে সত্যবাদিতা ও মিথ্যার ফল খুব স্পষ্টভাবে বলা হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, সত্যের পথ অবলম্বন করতে হবে, কারণ সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায় এবং কল্যাণ জান্নাতের দিকে নিয়ে যায়। যে ব্যক্তি বারবার সত্য বলে এবং সত্যের প্রতি মনোযোগী থাকে, সে আল্লাহর দরবারে সত্যবাদী হিসেবে তালিকাভুক্ত হয়। অন্যদিকে মিথ্যা পাপের পথে নিয়ে যায়, আর পাপ জাহান্নামের পথে নিয়ে যায়। যে ব্যক্তি নিয়মিত মিথ্যা বলে এবং মিথ্যার দিকে ঝুঁকে থাকে, সে আল্লাহর দরবারে মিথ্যাবাদী হিসেবে তালিকাভুক্ত হয়। তাই সত্যবাদিতা, মিথ্যা পরিহার এবং ভালো চরিত্র এই হাদিসের মূল শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়।
  • কল্যাণ জান্নাতের পথে নিয়ে যায়।
  • মিথ্যা পাপের দিকে ধাবিত করে।
  • বারবার সত্য বলা সত্যবাদী চরিত্র গড়ে তোলে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন