২৫/৫৪. অধ্যায়ঃ
সৎকর্মশীল গোলামের মর্যাদা
জামে তিরমিযী : ১৯৮৫
জামে তিরমিযীহাদিস নম্বর ১৯৮৫
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " نِعِمَّا لأَحَدِهِمْ أَنْ يُطِيعَ رَبَّهُ وَيُؤَدِّيَ حَقَّ سَيِّدِهِ " يَعْنِي الْمَمْلُوكَ . وَقَالَ كَعْبٌ صَدَقَ اللَّهُ وَرَسُولُهُ . وَفِي الْبَابِ عَنْ أَبِي مُوسَى وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: সেই লোক কতইনা উত্তম যে নিজের রবেরও আনুগত্য করে এবং নিজের মনিবের হকও আদায় করে (অর্থাৎ গোলাম)।
সহীহ, তা’লীকুর রাগীব (৩/১৫৯) , বুখারী ও মুসলিম।কা’ব (রাঃ) বলেন, আল্লাহ্ ও তার রাসূল সত্যিই বলেছেন। এ অনুচ্ছেদে আবূ মূসা ও ইবনু উমার (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্।
