২৫/৬২. অধ্যায়ঃ
সচ্চরিত্র ও সদাচার
জামে তিরমিযী : ২০০৫
জামে তিরমিযীহাদিস নম্বর ২০০৫
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، حَدَّثَنَا أَبُو وَهْبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، أَنَّهُ وَصَفَ حُسْنَ الْخُلُقِ فَقَالَ هُوَ بَسْطُ الْوَجْهِ وَبَذْلُ الْمَعْرُوفِ وَكَفُّ الأَذَى .
আবদুল্লাহ ইবনুল মুবারাক (রহঃ) হতে বর্ণিতঃ
সদাচার ও উত্তম চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আবদুল্লাহ ইবনুল মুবারাক (রহঃ) বলেন, তা হলো হাস্যোজ্জ্বল চেহারা, উত্তম জিনিস দান করা এবং কষ্ট দেওয়া হতে বিরত থাকা।
সনদ সহীহ।
