২৫/৬৩. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২০০৬ - মেহমানদারি ও শালীনতা
ইহসান (অনুগ্রহ) এবং ক্ষমা ও উদারতা প্রদর্শন
মেহমানদারি ও প্রতিশোধ না নেওয়ার হাদিস
জামে‘ আত-তিরমিযী : ২০০৬
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২০০৬
حَدَّثَنَا بُنْدَارٌ، وَأَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالُوا حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ أَبِيهِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ أَمُرُّ بِهِ فَلاَ يَقْرِينِي وَلاَ يُضَيِّفُنِي فَيَمُرُّ بِي أَفَأَجْزِيهِ قَالَ " لاَ أَقْرِهِ ". قَالَ وَرَآنِي رَثَّ الثِّيَابِ فَقَالَ " هَلْ لَكَ مِنْ مَالٍ ". قُلْتُ مِنْ كُلِّ الْمَالِ قَدْ أَعْطَانِي اللَّهُ مِنَ الإِبِلِ وَالْغَنَمِ. قَالَ " فَلْيُرَ عَلَيْكَ ".قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَجَابِرٍ وَأَبِي هُرَيْرَةَ. وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَأَبُو الأَحْوَصِ اسْمُهُ عَوْفُ بْنُ مَالِكِ بْنِ نَضْلَةَ الْجُشَمِيُّ. وَمَعْنَى قَوْلِهِ " أَقْرِهِ " أَضِفْهُ وَالْقِرَى هُوَ الضِّيَافَةُ .
আবুল আহ্ওয়াস (রহঃ) হতে তার বাবা হতে বর্ণিতঃ
আমি বললাম, হে আল্লাহ্র রাসূল (ﷺ)! আমি কোন লোককে অতিক্রম করি, সে আমাকে পানাহার করায় না, মেহমানদারীও করে না। যদি ঐ লোকটি আমাকে অতিক্রম করে, আমি কি একইভাবে তার প্রতিশোধ গ্রহণ করতে পারি? তিনি বললেনঃ না, তুমি তার মেহমানদারী কর। (বর্ণনাকারী বলেন) আমাকে খুবই পুরাতন পোশাক পরে থাকতে দেখে তিনি প্রশ্ন করলেনঃ তোমার ধন-দৌলত আছে কি? আমি বললাম, আল্লাহ্ তা‘আলা আমাকে উট, ছাগল-ভেড়া প্রভৃতি সকল প্রকার সম্পদই দিয়েছেন। তিনি বললেঃ তা তোমার শরীরে পরিলক্ষিত হওয়া উচিত।
আবূ ঈসা বলেন, আইশা, জাবির ও আবূ হুরাইরা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান সহীহ্। আবুল আহ্ওয়াসের নাম আওফ, পিতা মালিক ইবনু নাযলা আল-জুশামী। “ইক্রিহি্” অর্থ তাকে আতিথ্য প্রদর্শন কর। “আল-কিরা” অর্থ “আতিথেয়তা”।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২০০৬-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় মেহমানদারি ও ভালো আচরণ। একজন ব্যক্তি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস করলেন, কেউ যদি তাকে মেহমানদারি না করে, পরে সে লোক এলে কি একইভাবে প্রতিশোধ নেওয়া যাবে? রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, না; বরং তাকে মেহমানদারি কর। এতে বোঝা যায়, ভালো কাজ অন্যের আচরণের ওপর নির্ভর করে ছেড়ে দেওয়া উচিত নয়। হাদিসে আরও এসেছে, লোকটির পোশাক খুব পুরোনো দেখে নবীজি (صلى الله عليه وسلم) তার সম্পদের কথা জিজ্ঞেস করেন। সে সম্পদ থাকার কথা বললে তিনি বলেন, তা শরীরে দেখা উচিত। এখানে অপচয় নয়, বরং আল্লাহর দেওয়া নেয়ামত শালীনভাবে প্রকাশের শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অন্যের খারাপ আচরণের প্রতিশোধে খারাপ আচরণ করা ঠিক নয়।
- মেহমানদারি উত্তম চরিত্রের অংশ।
- আল্লাহর দেওয়া সম্পদ শালীনভাবে ব্যবহার করা যায়।
