২৫/৭৬. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২০২৩ - সম্পর্ক ছিন্ন করার ক্ষতি
পরস্পর সম্পর্ক ছিন্নকারীদের প্রসঙ্গে
সম্পর্ক ছিন্ন না করার হাদিস: সোমবার ও বৃহস্পতিবারের ক্ষমা
জামে‘ আত-তিরমিযী : ২০২৩
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২০২৩
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ " تُفَتَّحُ أَبْوَابُ الْجَنَّةِ يَوْمَ الاِثْنَيْنِ وَالْخَمِيسِ فَيُغْفَرُ فِيهِمَا لِمَنْ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا إِلاَّ الْمُهْتَجِرَيْنِ يُقَالُ رُدُّوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا " .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَيُرْوَى فِي بَعْضِ الْحَدِيثِ «ذَرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا " . قَالَ وَمَعْنَى قَوْلِهِ «الْمُهْتَجِرَيْنِ» . يَعْنِي الْمُتَصَارِمَيْنِ . - وَهَذَا مِثْلُ مَا رُوِيَ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ قَالَ " لاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثَةِ أَيَّامٍ " .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জান্নাতের দরজাগুলো সোমবার ও বৃহস্পতিবার খুলে দেয়া হয়। যেসব পাপী আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করেনি তাদেরকে মাফ করে দেয়া হয়। কিন্তু পরস্পর সম্পর্ক ছিন্নকারীর ব্যাপারে (আল্লাহ তাআলা বলেন) : এদেরকে ফিরিয়ে দাও যে পর্যন্ত না এরা নিজেদের মধ্যে সমঝোতা স্থাপন করে।
আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। কোন কোন হাদীসে এভাবে বর্ণিত হয়েছেঃ “এদের উভয়ের বিষয়টি মুলতবি রাখ যে পর্যন্ত না নিজেদের পারস্পরিক সম্পর্ক সংশোধন করে নেয়।” “আল-মুহ্তাজিরাইনি” বলতে এমন দুইজনকে বুঝানো হয়েছে, যারা পরস্পর সম্পর্ক ছিন্ন করে একজন অন্যজনের প্রতি শত্রুতা পোষণ করে। এটি ঐ হাদীসের মতো যাতে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “কোন মুসলমান ব্যক্তির পক্ষে তিনদিনের বেশি সময় তার ভাইকে ছেড়ে থাকা বৈধ নয়”।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২০২৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে মুসলিমদের পারস্পরিক সম্পর্ক ঠিক রাখার গুরুত্ব বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং যারা আল্লাহর সঙ্গে শিরক করেনি, তাদের ক্ষমা করা হয়। কিন্তু যারা পরস্পর সম্পর্ক ছিন্ন করে আছে, তাদের বিষয়ে বলা হয়, তারা নিজেদের মধ্যে সমঝোতা না করা পর্যন্ত অপেক্ষা করাও। এখানে শিক্ষা হলো, শুধু নিজের ইবাদত নয়, মানুষের সঙ্গে সম্পর্কও গুরুত্বপূর্ণ। রাগ, অভিমান বা ঝগড়া দীর্ঘ করা মাফ পাওয়ার পথে বাধা হতে পারে। তাই সম্পর্ক মেরামত, ক্ষমা চাওয়া এবং মিল করে নেওয়া ঈমানি জীবনের প্রয়োজনীয় অংশ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুসলিমদের মধ্যে সম্পর্ক ছিন্ন করে রাখা ভালো নয়।
- সমঝোতা ও মিল-মিশ ক্ষমার পথে সহায়ক।
- শিরক থেকে বেঁচে থাকা এবং মানুষের সঙ্গে সম্পর্ক ঠিক রাখা জরুরি।
