২৫/৭৭. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২০২৪ - ধৈর্য ও স্বনির্ভরতার শিক্ষা

ধৈর্য ধারণ করা

ধৈর্যের হাদিস: স্বনির্ভরতা ও সংযমের গুরুত্ব

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২০২৪

حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ نَاسًا، مِنَ الأَنْصَارِ سَأَلُوا النَّبِيَّ ﷺ فَأَعْطَاهُمْ ثُمَّ سَأَلُوهُ فَأَعْطَاهُمْ ثُمَّ قَالَ «مَا يَكُونُ عِنْدِي مِنْ خَيْرٍ فَلَنْ أَدَّخِرَهُ عَنْكُمْ وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ وَمَنْ يَتَصَبَّرْ يُصَبِّرْهُ اللَّهُ وَمَا أُعْطِيَ أَحَدٌ شَيْئًا هُوَ خَيْرٌ وَأَوْسَعُ مِنَ الصَّبْرِ " .قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ عَنْ مَالِكٍ هَذَا الْحَدِيثُ «فَلَنْ أَذْخَرَهُ عَنْكُمْ» . وَالْمَعْنَى فِيهِ وَاحِدٌ يَقُولُ لَنْ أَحْبِسَهُ عَنْكُمْ .

আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ

আনসারদের কয়েকজন লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকটে যৎসামান্য সাহায্য প্রার্থনা করল। তাদেরকে তিনি তা দিলেন। তারা আরো চাইলে তিনি তাদেরকে তা দিলেন। তারপর তিনি বললেনঃ আমার নিকট যে সম্পদই আছে তোমাদের তা না দিয়ে কখনো জমা করে রাখি না। যে স্বনির্ভর হতে চায় আল্লাহ তাআলা তাকে স্বনির্ভর করেন। যে (অপরের নিকট চাওয়া হতে) সংযমী হতে চায় আল্লাহ তাআলা তাকে সংযমী করেন। যে ধৈর্যশীল হতে চায়, আল্লাহ তাআলা তাকে ধৈর্যের তাওফীক দেন। ধৈর্যের চেয়ে বেশি কল্যাণকর প্রাচুর্যপূর্ণ কোন সম্পদ কাউকে দেয়া হয়নি।

আবূ ঈসা বলেন, আনাস (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান সহীহ। ইমাম মালিকের বর্ণনায় আছে “ফালান আযখারাহু আনকুম”, অর্থ একই (তোমাদেরকে না দিয়ে আমি তা জমা করে রাখি না)।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২০২৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে ধৈর্য, সংযম ও স্বনির্ভরতার শিক্ষা আছে। আনসারদের কয়েকজন সাহায্য চাইলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাদের দিলেন। পরে তিনি বললেন, তাঁর কাছে যা থাকে তা তিনি আটকে রাখেন না। এরপর তিনি বোঝালেন, যে স্বনির্ভর হতে চায়, আল্লাহ তাকে স্বনির্ভর করেন; যে চাওয়া থেকে বাঁচতে চায়, আল্লাহ তাকে সংযমী করেন; আর যে ধৈর্য ধরতে চায়, আল্লাহ তাকে ধৈর্যের তাওফিক দেন। হাদিসের শেষ অংশে ধৈর্যকে বড় কল্যাণকর সম্পদ বলা হয়েছে। তাই বিপদে ধৈর্য, চাওয়ার ক্ষেত্রে সংযম এবং আল্লাহর উপর ভরসা—এসব এই হাদিসের মূল শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যে ধৈর্য ধরতে চায়, আল্লাহ তাকে ধৈর্যের তাওফিক দেন।
  • অপরের কাছে চাওয়া থেকে বাঁচার চেষ্টা প্রশংসনীয়।
  • ধৈর্য মানুষের জন্য বড় কল্যাণকর সম্পদ।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন