২৬/১৭. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২০৫৯ - বদনজরের ঝাড়ফুঁক
কু-দৃষ্টিতে ঝাড়ফুঁক করা
বদনজর হাদিস: শিশুদের জন্য রুকইয়ার অনুমতি
জামে‘ আত-তিরমিযী : ২০৫৯
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২০৫৯
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عُرْوَةَ، وَهُوَ أَبُو حَاتِمِ بْنُ عَامِرٍ عَنْ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ الزُّرَقِيِّ، أَنَّ أَسْمَاءَ بِنْتَ عُمَيْسٍ، قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ وَلَدَ جَعْفَرٍ تُسْرِعُ إِلَيْهِمُ الْعَيْنُ أَفَأَسْتَرْقِي لَهُمْ فَقَالَ «نَعَمْ فَإِنَّهُ لَوْ كَانَ شَيْءٌ سَابَقَ الْقَدَرَ لَسَبَقَتْهُ الْعَيْنُ» .قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ وَبُرَيْدَةَ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .وَقَدْ رُوِيَ هَذَا، عَنْ أَيُّوبَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عُرْوَةَ بْنِ عَامِرٍ، عَنْ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ، عَنْ أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ، عَنِ النَّبِيِّ ﷺ . حَدَّثَنَا بِذَلِكَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ أَيُّوبَ، بِهَذَا .
আসমা বিনতু উমাইস (রাঃ) হতে বর্ণিতঃ
হে আল্লাহ্র রাসূল (ﷺ), জাফরের সন্তানদের তাড়াতাড়ি বদ-নজর লেগে যায়। আমি কি তাদেরকে ঝাড়ফুঁক করতে পারি? তিনি বললেনঃ হ্যাঁ। কেননা, কোন জিনিস যদি ভাগ্যকে অতিক্রম করতে পারত তাহলে বদ-নজরই তা অতিক্রম করতে পারত।
আবূ ঈসা বলেন, ইমরান ইবনু হুসাইন ও বুরাইদা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান সহীহ্। এ হাদীসটি আইয়্যূব-আমর ইবনু দীনার হতে, তিনি উরওয়া ইবনু আমির হতে, তিনি উবাইদ ইবনু রিফাআ হতে, তিনি আসমা বিনতু উমাইস হতে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) হতে এই সূত্রে বর্ণিত হয়েছে। আমাদের কাছে এই হাদীসটি হাসান ইবনু আলী আল-খাল্লাল (রহঃ) আবদুর রায্যাক হতে, তিনি মামার হতে, তিনি আইয়্যূব (রহঃ)-এর সূত্রে বর্ণনা করেছেন।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২০৫৯-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় বদনজর ও রুকইয়া। আসমা বিনতে উমাইস (রাঃ) বলেন, জাফরের সন্তানদের দ্রুত বদনজর লাগে। তিনি জানতে চান, তাদের জন্য ঝাড়ফুঁক করা যাবে কি না। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, হ্যাঁ। এরপর তিনি বদনজরের প্রভাব সম্পর্কে শক্ত ভাষায় বলেন, যদি কোনো কিছু কদরকে অতিক্রম করতে পারত, তবে বদনজর তা করত। এর মানে হলো বদনজর বাস্তব প্রভাব রাখতে পারে, তবে সবকিছু আল্লাহর কদরের অধীন। তাই শিশুদের জন্য বৈধ রুকইয়া করা যায়, কিন্তু বিশ্বাস থাকবে আল্লাহর সিদ্ধান্তের ওপর।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শিশুদের বদনজরের জন্য রুকইয়ার অনুমতি আছে।
- বদনজরের প্রভাবকে হাদিসে গুরুত্ব দেওয়া হয়েছে।
- সবকিছু আল্লাহর কদরের অধীন।
