২৬/১৮. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২০৬০ - হাসান-হুসাইনের দোয়া

(হাসান-হুসাইন (রাঃ)-কে ঝাড়ফুঁক)

হাসান হুসাইনের দোয়া: বদনজর ও অনিষ্ট থেকে আশ্রয়

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২০৬০

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، وَيَعْلَى، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يُعَوِّذُ الْحَسَنَ وَالْحُسَيْنَ يَقُولُ «أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ " . وَيَقُولُ «هَكَذَا كَانَ إِبْرَاهِيمُ يُعَوِّذُ إِسْحَاقَ وَإِسْمَاعِيلَ عَلَيْهِمُ السَّلاَمُ " . حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ وَعَبْدُ الرَّزَّاقِ عَنْ سُفْيَانَ عَنْ مَنْصُورٍ نَحْوَهُ بِمَعْنَاهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

হাসান ও হুসাইন (রাঃ)-এর জন্য রাসূলুল্লাহ (ﷺ) এই দোয়া পাঠ করে আশ্রয় প্রার্থনা করতেন : “আমি তোমাদের উভয়ের উদ্দেশ্যে আল্লাহ তা’আলার পরিপূর্ণ কল্যাণময় কালামের মাধ্যমে প্রতিটি শয়তান, জীবননাশক বিষ ও অনিষ্টকারী কু-দৃষ্টি হতে আশ্রয় প্রার্থনা করছি”। তিনি বলতেন : এভাবে ইবরাহীম (আ:) তাঁর দুই ছেলে ইসহাক ও ইসমাঈলের জন্য আশ্রয় চাইতেন।

উক্ত মর্মে একইরকম হাদীস হাসান ইবনু আলী আল-খাল্লাল-ইয়াযীদ ইবনু হারুন ও আবদুর রাযযাক হতে, তিনি সুফিয়ান হতে, তিনি মানসূর (রহঃ) হতে এই সূত্রে বর্ণনা করেছেন। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২০৬০-এর সারসংক্ষেপ

এই হাদিসের কোর টপিক হলো আশ্রয়ের দোয়া। ইবন আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) হাসান ও হুসাইন (রাঃ)-এর জন্য দোয়া পড়ে আশ্রয় চাইতেন: আল্লাহর পরিপূর্ণ কল্যাণময় কালামের মাধ্যমে প্রতিটি শয়তান, জীবননাশক বিষ এবং অনিষ্টকারী কুদৃষ্টি থেকে আশ্রয়। তিনি আরও বলেন, ইবরাহিম (আঃ) তাঁর দুই ছেলে ইসহাক ও ইসমাঈল (আঃ)-এর জন্য এভাবে আশ্রয় চাইতেন। হাদিসটি সন্তানদের জন্য দোয়া করার সুন্দর শিক্ষা দেয়। বদনজর, শয়তান ও ক্ষতিকর জিনিস থেকে বাঁচতে আল্লাহর কালামের আশ্রয় নেওয়াই মূল বার্তা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সন্তানদের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়া নববী আমল।
  • শয়তান, বিষাক্ত প্রাণী ও কুদৃষ্টি থেকে দোয়া করা যায়।
  • আল্লাহর পরিপূর্ণ কালামের মাধ্যমে আশ্রয় চাওয়া শেখানো হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন