২৬/২০. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২০৬৩ - সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক

ঝাড়ফুঁকের বিনিময় গ্রহণ করা

সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক: হাদিসের সহজ শিক্ষা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২০৬৩

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ بَعَثَنَا رَسُولُ اللَّهِ ﷺ فِي سَرِيَّةٍ فَنَزَلْنَا بِقَوْمٍ فَسَأَلْنَاهُمُ الْقِرَى فَلَمْ يَقْرُونَا فَلُدِغَ سَيِّدُهُمْ فَأَتَوْنَا فَقَالُوا هَلْ فِيكُمْ مَنْ يَرْقِي مِنَ الْعَقْرَبِ قُلْتُ نَعَمْ أَنَا وَلَكِنْ لاَ أَرْقِيهِ حَتَّى تُعْطُونَا غَنَمًا. قَالُوا فَإِنَّا نُعْطِيكُمْ ثَلاَثِينَ شَاةً. فَقَبِلْنَا فَقَرَأْتُ عَلَيْهِ ﴾الْحَمْدُ لِلَّهِ ﴿ سَبْعَ مَرَّاتٍ فَبَرَأَ وَقَبَضْنَا الْغَنَمَ. قَالَ فَعَرَضَ فِي أَنْفُسِنَا مِنْهَا شَيْءٌ فَقُلْنَا لاَ تَعْجَلُوا حَتَّى تَأْتُوا رَسُولَ اللَّهِ ﷺ . قَالَ فَلَمَّا قَدِمْنَا عَلَيْهِ ذَكَرْتُ لَهُ الَّذِي صَنَعْتُ قَالَ " وَمَا عَلِمْتَ أَنَّهَا رُقْيَةٌ اقْبِضُوا الْغَنَمَ وَاضْرِبُوا لِي مَعَكُمْ بِسَهْمٍ " .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَأَبُو نَضْرَةَ اسْمُهُ الْمُنْذِرُ بْنُ مَالِكِ بْنِ قُطَعَةَ. وَرَخَّصَ الشَّافِعِيُّ لِلْمُعَلِّمِ أَنْ يَأْخُذَ عَلَى تَعْلِيمِ الْقُرْآنِ أَجْرًا وَيَرَى لَهُ أَنْ يَشْتَرِطَ عَلَى ذَلِكَ. وَاحْتَجَّ بِهَذَا الْحَدِيثِ.وَرَوَى شُعْبَةُ وَأَبُو عَوَانَةَ وَغَيْرُ وَاحِدٍ عَنْ أَبِي بِشْرٍ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي الْمُتَوَكِّلِ عَنْ أَبِي سَعِيدٍ عَنِ النَّبِيِّ ﷺ .

আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ

আমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ) একটি সামরিক অভিযানে প্রেরণ করেন। আমরা একটি জনপদে আসার পর তাদের কাছে মেহমানদারী প্রার্থনা করলাম। কিন্তু তারা আমাদেরকে আপ্যায়ন করাল না। এরকম পরিস্থিতিতে তাদের বংশের প্রধানকে বিচ্ছু দংশন করে। তারা আমাদের নিকট এসে বলে, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে বিচ্ছু দংশনকারীকে ঝাড়ফুঁক করতে পারে? আমি বললাম, হ্যাঁ আমি নিজেই। কিন্তু তোমরা যদি আমাদেরকে এক পাল বকরী প্রদান না কর, তাহলে আমি ঝাড়ফুঁক করতে সম্মত নই। তারা বলল, আমরা তোমাদেরকে ত্রিশটি বকরী প্রদান করব। আমরা এ প্রস্তাবে রাজি হলাম। আমি সাতবার সূরা ফাতিহা পাঠ করে তাকে ঝাড়ফুঁক করলাম। ফলে সে রোগমুক্ত হলো এবং আমরা বকরীগুলো হস্তগত করলাম।বর্ণনাকারী বলেন, এই বিষয়ে আমাদের মনে সন্দেহের উদ্রেক হলো। আমরা বললাম, তোমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে হাজির হওয়ার আগ পর্যন্ত (সিদ্ধান্তে পৌছতে) তাড়াহুড়া করবে না। বর্ণনাকারী বলেন, আমরা তাঁর নিকট উপস্থিত হওয়ার পর আমি যা করেছি তা তাকে অবহিত করলাম। তিনি বললেনঃ কিভাবে তুমি জানতে পারলে, এটা দিয়ে ঝাড়ফুঁক করা যায়? বকরীগুলো হস্তগত কর এবং তোমাদের সাথে আমার জন্যও একটি অংশ রেখ।

আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান। আবূ নাযরার নাম আল-মুনযির ইবনু মালিক ইবনু কুতাআ। ইমাম শাফিঈ (রহঃ) এ হাদীসের ভিত্তিতে বলেন, কোরআন শিক্ষা দানের ফলে বিনিময় গ্রহণ বৈধ। উস্তাদ এই বিষয়ে চুক্তিও করতে পারবেন। জা’ফর ইবনু ইয়াস হলেন জা’ফর ইবনু আলী আবী ওয়াহসিইয়্যা আর তিনি আবূ বিশর। এ হাদীসটি শুবা, আবূ আওয়ানা, হিশাম, আরও অনেকে আবূ বিশর হতে, তিনি আবুল মুতা্ওয়াক্কিল হতে, তিনি আবূ সাঈদ (রাঃ) হতে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) হতে এই সূত্রে বর্ণনা করেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২০৬৩-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো ঝাড়ফুঁক বা রুকইয়া। সাহাবীদের একটি দল এক জনপদে গিয়ে মেহমানদারি চাইলেও তাদের আপ্যায়ন করা হয়নি। পরে ওই জনপদের প্রধানকে বিচ্ছু দংশন করলে তারা সাহাবীদের কাছে সাহায্য চায়। একজন সাহাবী সূরা ফাতিহা সাতবার পড়ে ঝাড়ফুঁক করেন এবং আল্লাহর ইচ্ছায় ব্যক্তি সুস্থ হন। পরে সাহাবীরা বিষয়টি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে জানান। তিনি নিষেধ করেননি; বরং জিজ্ঞেস করেন, কীভাবে জানলে যে সূরা ফাতিহা রুকইয়া? এরপর বকরীগুলো গ্রহণ করতে বলেন এবং নিজের জন্যও একটি অংশ রাখতে বলেন। এই হাদিস থেকে বোঝা যায়, কুরআনের আয়াত দিয়ে বৈধ ঝাড়ফুঁক করা যায় এবং শর্তসাপেক্ষে পারিশ্রমিক নেওয়ার বিষয়টিও এখানে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সূরা ফাতিহা দিয়ে বৈধ ঝাড়ফুঁকের প্রমাণ এই হাদিসে আছে।
  • সন্দেহ হলে রাসূল صلى الله عليه وسلم-এর নির্দেশের দিকে ফিরে যাওয়া সাহাবীদের আদর্শ।
  • উপকারের বিনিময়ে নির্ধারিত পারিশ্রমিক গ্রহণের অনুমোদন এখানে পাওয়া যায়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন