২/৪১. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২০৭ - ইমাম ও মুয়াজ্জিনের দায়িত্ব

ইমাম যিম্মাদার এবং মুয়াযযিন আমানতদার

ইমাম জামিন, মুয়াজ্জিন আমানতদার: নামাজের নেতৃত্বের শিক্ষা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২০৭

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، وَأَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «الإِمَامُ ضَامِنٌ وَالْمُؤَذِّنُ مُؤْتَمَنٌ اللَّهُمَّ أَرْشِدِ الأَئِمَّةَ وَاغْفِرْ لِلْمُؤَذِّنِينَ " .قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَسَهْلِ بْنِ سَعْدٍ وَعُقْبَةَ بْنِ عَامِرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ رَوَاهُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَحَفْصُ بْنُ غِيَاثٍ وَغَيْرُ وَاحِدٍ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ . وَرَوَى أَسْبَاطُ بْنُ مُحَمَّدٍ عَنِ الأَعْمَشِ قَالَ حُدِّثْتُ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ইমাম হলো (নামাজের) যামিন এবং মুয়াজ্জিন হল আমানাতদার। হে আল্লাহ! ইমামকে সৎপথ দেখাও এবং মুয়াজ্জিনকে মাফ কর।

আবূ ‘ঈসা বলেনঃ এ অনুচ্ছেদে আয়িশাহ্‌ সাহল ইবনু সা’দ ও ‘উকবা ইবনু ‘আমির (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ হুরায়রার হাদীসটি আ’মাশের সূত্রে একাধিক রাবী বর্ণনা করেছেন। এটা আবূ সালিহ হতে আয়িশাহ্‌ (রাঃ)-এর সূত্রেও বর্ণিত হয়েছে। আবূ ‘ঈসা বলেনঃ আমি আবূ যুর’আকে বলতে শুনেছি, আবূ হুরায়রার নিকট হতে বর্ণিত হাদীসটি বেশি সহীহ। কিন্তু ইমাম বুখারী আয়িশাহ্‌ নিকট হতে বর্ণিত হাদীসটিকে বেশি সহীহ বলেছেন। কিন্তু ‘আলী ইবনুল মাদীনী এর কোনটিকেই শক্তিশালী মনে করেন না।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২০৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, ইমাম হলেন নামাজের জামিন এবং মুয়াজ্জিন হলেন আমানতদার। এরপর তিনি দোয়া করেছেন, হে আল্লাহ, ইমামদের সৎপথ দেখাও এবং মুয়াজ্জিনদের মাফ কর। এই বর্ণনায় ইমাম ও মুয়াজ্জিন—দুই দায়িত্বের গুরুত্ব খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ইমাম মানুষকে নামাজে নেতৃত্ব দেন, তাই তাঁর দায়িত্ব বড়। মুয়াজ্জিন মানুষকে নামাজের দিকে ডাকেন, তাই তাঁর কাজও আমানতের মতো। হাদিসটি আমাদের শেখায়, মসজিদের দায়িত্বে থাকা ব্যক্তিদের শুধু সম্মান করা নয়, তাদের জন্য দোয়া করাও সুন্দর আমল। একই সঙ্গে যারা এই দায়িত্বে থাকেন, তাঁদেরও সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইমামের দায়িত্ব নামাজের নেতৃত্বের সঙ্গে জড়িত, তাই তা গুরুতর।
  • মুয়াজ্জিনের কাজ আমানতের মতো, কারণ মানুষ সময়ের জন্য তাঁর ডাকে নির্ভর করে।
  • ইমাম ও মুয়াজ্জিনের জন্য দোয়া করা ভালো শিক্ষা।
  • মসজিদের দায়িত্বে সততা, সময়জ্ঞান ও দায়িত্ববোধ থাকা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন