২৭/১. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২০৯০ - উত্তরাধিকার ও সহায়হীন পরিবার
মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি তার উত্তরাধিকারদের প্রাপ্য
মৃতের সম্পদ ও সহায়হীন পরিবার: উত্তরাধিকার হাদিস
জামে‘ আত-তিরমিযী : ২০৯০
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২০৯০
حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الأُمَوِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «مَنْ تَرَكَ مَالاً فَلأَهْلِهِ وَمَنْ تَرَكَ ضَيَاعًا فَإِلَىَّ " .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَأَنَسٍ . وَقَدْ رَوَاهُ الزُّهْرِيُّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ أَطْوَلَ مِنْ هَذَا وَأَتَمَّ . مَعْنَى ضَيَاعًا ضَائِعًا لَيْسَ لَهُ شَيْءٌ فَأَنَا أَعُولُهُ وَأُنْفِقُ عَلَيْهِ .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন লোক যদি ধন-সম্পদ রেখে মৃত্যুবরণ করে তাহলে তা তার পরিবারের (উত্তরাধিকারীদের) প্রাপ্য। আর কোন লোক সহায়হীন পরিবার রেখে মৃত্যুবরণ করলে তাদের (ভরণ-পোষণের) দায়িত্ব আমার উপর।
আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। জাবির ও আনাস (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। ইমাম যুহরী আবূ সালামা হতে, তিনি আবূ হুরাইরা (রাঃ) তিনি নবী (ﷺ) এ হাদীসটি আরো দীর্ঘ ও পূর্ণাঙ্গভাবে বর্ণনা করেছেন। “মান তারাকা যাইয়াআন” অর্থ: কেউ যদি সহায়-সম্বলহীন পরিবার রেখে মৃত্যুবরণ করে যাদের কিছুই নেই, তাদের দায়-দায়িত্ব আমার উপর। আমি তাদের ভরণ-পোষণের ব্যবস্থা করব।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২০৯০-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো উত্তরাধিকার ও সহায়হীন পরিবার। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কেউ ধন-সম্পদ রেখে মারা গেলে তা তার পরিবারের, অর্থাৎ উত্তরাধিকারীদের প্রাপ্য। আর কেউ যদি সহায়হীন পরিবার রেখে যায়, তাদের দায়িত্ব তাঁর ওপর। হাদিসে “যিয়া” শব্দের অর্থ ব্যাখ্যা করা হয়েছে—যার কিছু নেই, তাকে তিনি লালন-পালন ও খরচ দেবেন। এই হাদিস সম্পদ বণ্টনের ন্যায়নীতি এবং অসহায়দের দায়িত্ব নেওয়ার শিক্ষা দেয়। মৃতের সম্পদ অন্যায়ভাবে নেওয়া যাবে না; হকদারদের কাছে পৌঁছাতে হবে। একই সঙ্গে সমাজে যারা পরিবার রেখে অসহায় হয়ে যায়, তাদের পাশে দাঁড়ানোর নরম ও মানবিক বার্তাও এখানে আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মৃতের রেখে যাওয়া সম্পদ তার পরিবারের প্রাপ্য।
- সহায়হীন পরিবারকে অবহেলা করা উচিত নয়।
- উত্তরাধিকারীর হক ঠিকভাবে দেওয়া দরকার।
