২৭/৬. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২০৯৬ - সন্তানদের মিরাস বিধান
মেয়েদের সাথে ছেলেদের মীরাস
সন্তানদের মিরাস: পুরুষ ও নারীর অংশ নিয়ে হাদিস
জামে‘ আত-তিরমিযী : ২০৯৬
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২০৯৬
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَعْدٍ، أَخْبَرَنَا عَمْرُو بْنُ أَبِي قَيْسٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ جَاءَنِي رَسُولُ اللَّهِ ﷺ يَعُودُنِي وَأَنَا مَرِيضٌ فِي بَنِي سَلِمَةَ فَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ كَيْفَ أَقْسِمُ مَالِي بَيْنَ وَلَدِي فَلَمْ يَرُدَّ عَلَىَّ شَيْئًا فَنَزَلَتْ : ﴾يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلاَدِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الأُنْثَيَيْنِ ﴿ الآيَةَ .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ شُعْبَةُ وَابْنُ عُيَيْنَةَ وَغَيْرُهُ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرٍ .
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে দেখতে এলেন। তখন আমি অসুস্থ অবস্থায় সালামা গোত্রে ছিলাম। আমি বললাম, হে আল্লাহ্র নবী (ﷺ) আমি কিভাবে আমার ধন-সম্পদ আমার সন্তানদের মাঝে বণ্টন করব? তিনি আমাকে কোন জবাব দিলেন না।ইতোমধ্যে এ আয়াত নাযিল হলো : “আল্লাহ তা’আলা তোমাদের সন্তানদের ব্যাপারে তোমাদেরকে এই বিধান দিচ্ছেন- একজন পুরুষের অংশ দুইজন মহিলার অংশের সমান.... ” (সূরা : আন-নিসা-১১)।
আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্। এ হাদীসটি শুবা, ইবনু উয়াইনা আরও অনেক মুহাম্মাদ ইবনুল মুনকাদির হতে জাবির (রাঃ)-এর সূত্রে বর্ণনা করেছেন।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২০৯৬-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো সন্তানদের মিরাস। জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) অসুস্থ অবস্থায় ছিলেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকে দেখতে এলেন। জাবির (রাঃ) জানতে চান, তিনি কীভাবে নিজের সম্পদ সন্তানদের মাঝে বণ্টন করবেন। নবীজি (صلى الله عليه وسلم) সঙ্গে সঙ্গে কোনো জবাব দেননি। এরপর আয়াত নাযিল হয়—আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে বিধান দিচ্ছেন, একজন পুরুষের অংশ দুইজন মহিলার অংশের সমান। এই হাদিস দেখায়, মিরাসের নিয়ম মানুষের মতের ওপর নয়; আল্লাহর বিধানের ওপর নির্ভর করে। সম্পদ বণ্টনের সময় আবেগ, চাপ বা নিজের অনুমান নয়, কুরআনের নির্দেশই ভিত্তি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সন্তানদের মিরাস আল্লাহর বিধান অনুযায়ী বণ্টন করতে হবে।
- গুরুত্বপূর্ণ বিষয়ে নবীজি ওহীর অপেক্ষা করেছেন।
- সম্পদ বণ্টনে ব্যক্তিগত ইচ্ছার চেয়ে শরিয়তের নিয়ম অগ্রাধিকার পায়।
