২৭/৭. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২০৯৭ - কালালা ও মিরাস আয়াত
বোনদের মীরাস
কালালা মিরাস: জাবির (রাঃ)-এর ঘটনায় আয়াত নাযিল
জামে‘ আত-তিরমিযী : ২০৯৭
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২০৯৭
حَدَّثَنَا الْفَضْلُ بْنُ الصَّبَّاحِ الْبَغْدَادِيُّ، أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ مَرِضْتُ فَأَتَانِي رَسُولُ اللَّهِ ﷺ يَعُودُنِي فَوَجَدَنِي قَدْ أُغْمِيَ عَلَىَّ فَأَتَى وَمَعَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَهُمَا مَاشِيَانِ فَتَوَضَّأَ رَسُولُ اللَّهِ ﷺ فَصَبَّ عَلَىَّ مِنْ وَضُوئِهِ فَأَفَقْتُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ أَقْضِي فِي مَالِي أَوْ كَيْفَ أَصْنَعُ فِي مَالِي فَلَمْ يُجِبْنِي شَيْئًا وَكَانَ لَهُ تِسْعُ أَخَوَاتٍ حَتَّى نَزَلَتْ آيَةُ الْمِيرَاثِ : ﴾يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلاَلَةِ ﴿ الآيَةَ . قَالَ جَابِرٌ فِيَّ نَزَلَتْ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি অসুস্থ হলে রাসূলুল্লাহ (ﷺ) আমাকে দেখতে এলেন। তিনি আমাকে সংজ্ঞাহীন অবস্থায় পেলেন। তাঁর সাথে আবূ বাকর ও উমর (রাঃ)- ও আমাকে দেখতে আসেন। তাঁরা দুজনেই পায়ে হেঁটে আসেন। রাসূলুল্লাহ (ﷺ) ওজু করলেন এবং ওজুর পানি আমার উপর ছিটিয়ে দিলেন। আমার হুঁশ ফিরে এল। আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ) আমার ধন-সম্পদের ব্যাপারে আমি কি করব? আমার এ কথায় তিনি কোন জবাব দিলেন না। (অধঃস্তন বর্ণনাকারী বলেন) তাঁর নয়টি বোন ছিল।অবশেষে মীরাস বিষয়ক আয়াতটি অবতীর্ণ হলোঃ “লোকেরা তোমার কাছে জানতে চায়। বল! আল্লাহ তা‘আলা তোমাদেরকে কালালা প্রসঙ্গে বিধান দিচ্ছেন…..” (সূরাঃ আন-নিসা-১৭৬)।জাবির (রাঃ) বলেন, আয়াতটি আমার সম্বন্ধে অবতীর্ণ হয়েছে।
আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২০৯৭-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো কালালা ও মিরাস। জাবির (রাঃ) অসুস্থ হলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم), আবু বকর ও উমর (রাঃ) তাকে দেখতে যান। তিনি সংজ্ঞাহীন ছিলেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ওজু করে সেই পানি তাঁর ওপর ছিটিয়ে দিলে তাঁর হুঁশ ফিরে আসে। এরপর জাবির (রাঃ) নিজের সম্পদের ব্যাপারে জানতে চান। নবীজি (صلى الله عليه وسلم) তখন কোনো জবাব দেননি। পরে মিরাসের আয়াত নাযিল হয়—মানুষ তোমার কাছে জানতে চায়, বলো আল্লাহ কালালা সম্পর্কে বিধান দিচ্ছেন। জাবির (রাঃ) বলেন, আয়াতটি তাঁর ব্যাপারে নাযিল হয়েছে। হাদিসটি রোগী দেখা, দোয়া ও মিরাসের বিধানে ওহীর গুরুত্ব শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রোগী দেখতে যাওয়া নবীজির সুন্নাহর অংশ।
- মিরাসের জটিল বিষয়ে আল্লাহর বিধানই চূড়ান্ত ভিত্তি।
- কালালা বিষয়ে কুরআনের আয়াতের গুরুত্ব বোঝা যায়।
