২৭/৮. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২০৯৮ - নির্ধারিত মিরাস অংশ

আসাবার মীরাস

নির্ধারিত মিরাস অংশ: হকদারদের আগে অধিকার

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২০৯৮

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ «أَلْحِقُوا الْفَرَائِضَ بِأَهْلِهَا فَمَا بَقِيَ فَهُوَ لأَوْلَى رَجُلٍ ذَكَرٍ» .حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ ﷺ نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ وَقَدْ رَوَى بَعْضُهُمْ عَنِ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ ﷺ مُرْسَلاً .

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেনঃ নির্ধারিত অংশ তার প্রাপককে (অধিকারীকে) দিয়ে দাও। এরপর যেটুকু অংশ বাকী থাকবে তার পুরুষ নিকটাত্মীয়দের মধ্যে বণ্টন কর।

আবদ ইবনু হুমাইদ (রহঃ) আবদুর রাযযাক হতে, তিনি মা’মার হতে, তিনি ইবনু তাঊস হতে, তিনি তাঁর পিতা হতে, তিনি ইবনু আব্বাস (রাঃ) হতে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করেছেন। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান। কিছু সংখ্যক বর্ণনাকারী এটাকে ইবনু তাঊসের সূত্রে, তিনি তাঁর বাবার বরাতে নবী (ﷺ) হতে মুরসাল হাদীস হিসেবে বর্ণনা করেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২০৯৮-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো মিরাসের নির্ধারিত অংশ। নবী (صلى الله عليه وسلم) বলেছেন, নির্ধারিত অংশ তার অধিকারীকে দিয়ে দাও। এরপর যা বাকি থাকবে, তা নিকটতম পুরুষ আত্মীয়দের মধ্যে বণ্টন কর। এই হাদিস মিরাস বণ্টনের একটি বড় মূলনীতি দেয়। প্রথমে যাদের অংশ কুরআন ও সুন্নাহতে নির্দিষ্ট, তাদের হক দেওয়া হবে। তারপর অবশিষ্ট অংশ নিকট পুরুষ আত্মীয়ের দিকে যাবে। এতে বোঝা যায়, মিরাস বণ্টন অনুমান বা পারিবারিক চাপ দিয়ে করা যায় না। হিসাব, হকদার, সম্পর্কের স্তর—সব ঠিকভাবে জানা দরকার। এ ধরনের বিষয়ে ভুল এড়াতে জ্ঞানী আলেমের কাছে হিসাব মিলিয়ে নেওয়া নিরাপদ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রথমে নির্ধারিত অংশের হকদারদের অংশ দিতে হবে।
  • বাকি অংশ নিকটতম পুরুষ আত্মীয় পেতে পারে।
  • মিরাস বণ্টনে নিয়ম ও হিসাব মানা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন