২৭/১৯. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২১১১ - গর্ভপাতের দিয়াত ও মীরাস

মীরাস উত্তরাধিকারীদের প্রাপ্য এবং আকিলা আসাবাদের উপর

গর্ভপাতের দিয়াত ও নারীর মীরাসের বিধান

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২১১১

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَضَى فِي جَنِينِ امْرَأَةٍ مِنْ بَنِي لَحْيَانَ سَقَطَ مَيِّتًا بِغُرَّةٍ عَبْدٍ أَوْ أَمَةٍ ثُمَّ إِنَّ الْمَرْأَةَ الَّتِي قُضِيَ عَلَيْهَا بِالْغُرَّةِ تُوُفِّيَتْ فَقَضَى رَسُولُ اللَّهِ ﷺ أَنَّ مِيرَاثَهَا لِبَنِيهَا وَزَوْجِهَا وَأَنَّ عَقْلَهَا عَلَى عَصَبَتِهَا .قَالَ أَبُو عِيسَى وَرَوَى يُونُسُ هَذَا الْحَدِيثَ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ وَأَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ نَحْوَهُ وَرَوَاهُ مَالِكٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ وَمَالِكٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنِ النَّبِيِّ ﷺ مُرْسَلٌ .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

লিহ্ইয়ান বংশের একজন স্ত্রীলোককে তার (অন্যের আঘাতে মৃত্যুজনিত কারণে) গর্ভপাতের দিয়াত হিসাবে রাসূলুল্লাহ (ﷺ) একটি গোলাম অথবা একটি দাসী প্রদানের ফয়সালা দেন। তিনি যে মহিলাটির উপর এই দিয়াত নির্ধারণ করেন পরে সে মারা যায়। তার রেখে যাওয়া সম্পত্তির ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ) ফয়সালা দেন যে, এটার তার স্বামী ও ছেলেদের মধ্যে ভাগ করে দেয়া হবে এবং তার উপর ধার্যকৃত দিয়াত তার আসাবাগণের উপর বর্তাবে।

আবূ ঈসা বলেন, ইউনুস (রহঃ) যুহরী হতে, তিনি সাইদ ইবনুল মুসাইয়্যিব ও আবু সালামা হতে, তিনি আবূ হুরাইরা (রাঃ) হতে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) সূত্রে একইরকম বর্ণনা করেছেন। এ হাদীসটি মালিক-যুহ্রী হতে, তিনি আবূ সালামা হতে, তিনি আবূ হুরাইরা (রাঃ)-এর সূত্রেও বর্ণনা করেছেন। উক্ত হাদীসটি মালিক-যুহ্রী হতে, তিনি সাঈদ ইবনুল মুসাইয়্যিব হতে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) হতে মুরসাল হিসাবে বর্ণনা করেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২১১১-এর সারসংক্ষেপ

এই হাদিসে লাহয়ান বংশের এক নারীর গর্ভপাতের ঘটনা এসেছে। অন্যের আঘাতে গর্ভের সন্তান মৃত অবস্থায় পড়ে গেলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) দিয়াত হিসেবে একটি গোলাম অথবা একটি দাসী দেওয়ার ফায়সালা দেন। পরে যে নারীর উপর এই দিয়াত ধার্য হয়েছিল, সে মারা যায়। তখন তার রেখে যাওয়া সম্পত্তি তার স্বামী ও ছেলেদের মধ্যে ভাগ করার ফায়সালা দেন, আর তার উপর ধার্য দিয়াত তার আসাবাগণের উপর বর্তায়। এখানে মূল বিষয় হলো দিয়াত, মীরাস ও আসাবার দায়। হাদিসটি দেখায়, অপরাধজনিত ক্ষতিপূরণ ও উত্তরাধিকার আলাদা বিষয় হলেও দুটিই শরিয়তের নিয়মে নির্ধারিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গর্ভের সন্তানের ক্ষতির জন্য দিয়াতের বিধান এসেছে।
  • মৃত নারীর সম্পদ স্বামী ও সন্তানদের মধ্যে ভাগ করার কথা এসেছে।
  • ধার্যকৃত দিয়াত আসাবাগণের উপর বর্তানোর কথা হাদিসে আছে।
  • দিয়াত ও মীরাসের বিষয়ে পৃথকভাবে বিচার দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন