৩১/১১. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২১৭২ - মন্দ কাজ দেখলে করণীয়

হাতের শক্তি অথবা ভাষা অথবা অন্তর দ্বারা হলেও অন্যায় প্রতিহত করতে হবে

মন্দ কাজ দেখলে করণীয়: হাত, মুখ ও অন্তরের প্রতিরোধ

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২১৭২

حَدَّثَنَا بُنْدَارٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، قَالَ أَوَّلُ مَنْ قَدَّمَ الْخُطْبَةَ قَبْلَ الصَّلاَةِ مَرْوَانُ فَقَامَ رَجُلٌ فَقَالَ لِمَرْوَانَ خَالَفْتَ السُّنَّةَ . فَقَالَ يَا فُلاَنُ تُرِكَ مَا هُنَالِكَ .فَقَالَ أَبُو سَعِيدٍ أَمَّا هَذَا فَقَدْ قَضَى مَا عَلَيْهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ «مَنْ رَأَى مُنْكَرًا فَلْيُنْكِرْهُ بِيَدِهِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الإِيمَانِ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

তারিক ইবনু শিহাব (রাঃ) হতে বর্ণিতঃ

মারওয়ান ঈদের নামাজের পূর্বে সর্বপ্রথম খুতবাহর প্রচলন করেন। তখন কোন একজন লোক এর বিরুদ্ধে প্রতিবাদ করে মারওয়ানকে বলেন, আপনি তো সুন্নাত (বিধান) পরিপন্থী কাজ করলেন। মারওয়ান বলল, হে মিয়া! ঐ পন্থা এখানে বাতিল হয়ে আছে। আবূ সাঈদ (রাঃ) পরবর্তীতে বলেন, এ প্রতিবাদকারী তার দায়িত্ব পালন করেছে। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি: যদি তোমাদের মধ্যে কোন লোক কোন অন্যায় সংঘটিত হতে দেখে তাহলে সে যেন তার হাত দ্বারা (ক্ষমতা প্রয়োগে) তা প্রতিহত করে। যদি এই যোগ্যতা তার না থাকে সে যেন তার মুখ দ্বারা তা প্রতিহত করে। যদি এই যোগ্যতাও তার না থাকে তাহলে, সে যেন তার অন্তর দ্বারা তা প্রতিহত করে (অন্যায়কে ঘৃণা করে)। আর এটা হলো দুর্বলতম ঈমান।

আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২১৭২-এর সারসংক্ষেপ

এই হাদিসে ঈদের সালাতের আগে খুতবা দেওয়ার ঘটনা এসেছে। একজন ব্যক্তি মারওয়ানকে বলেছিলেন, আপনি সুন্নাতের বিপরীত কাজ করেছেন। আবু সাঈদ (রাঃ) বলেন, সে তার দায়িত্ব পালন করেছে। এরপর তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর হাদিস বলেন: কেউ মন্দ কাজ দেখলে হাত দিয়ে প্রতিহত করবে; না পারলে মুখ দিয়ে; তাও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করবে। আর এটিই দুর্বলতম ঈমান। এখানে মূল শিক্ষা হলো অন্যায় প্রতিরোধ। তবে হাদিসে সামর্থ্যের ধাপ স্পষ্ট করা হয়েছে। তাই আবেগ নয়, সামর্থ্য ও দায়িত্ব বুঝে মন্দ কাজের বিরুদ্ধে অবস্থান নিতে হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মন্দ কাজ দেখলে সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ করতে হবে।
  • হাত দিয়ে না পারলে মুখ দিয়ে সত্য বলা দায়িত্ব।
  • কিছুই করতে না পারলে অন্তরে মন্দকে ঘৃণা করতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন