৩১/১৮. অধ্যায়ঃ
তোমরা তো তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি অবলম্বন করবে
জামে তিরমিযী : ২১৮০
জামে তিরমিযীহাদিস নম্বর ২১৮০
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سِنَانِ بْنِ أَبِي سِنَانٍ، عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا خَرَجَ إِلَى خَيْبَرَ مَرَّ بِشَجَرَةٍ لِلْمُشْرِكِينَ يُقَالُ لَهَا ذَاتُ أَنْوَاطٍ يُعَلِّقُونَ عَلَيْهَا أَسْلِحَتَهُمْ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ اجْعَلْ لَنَا ذَاتَ أَنْوَاطٍ كَمَا لَهُمْ ذَاتُ أَنْوَاطٍ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " سُبْحَانَ اللَّهِ هَذَا كَمَا قَالَ قَوْمُ مُوسَى : (اجْعَلْ لَنَا إِلَهًا كَمَا لَهُمْ آلِهَةٌ ) وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَرْكَبُنَّ سُنَّةَ مَنْ كَانَ قَبْلَكُمْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو وَاقِدٍ اللَّيْثِيُّ اسْمُهُ الْحَارِثُ بْنُ عَوْفٍ . وَفِي الْبَابِ عَنْ أَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ .
আবূ ওয়াকিদ আল-লাইসী (রাঃ) হতে বর্ণিতঃ
হুনাইনের উদ্দেশ্যে রাসূলুল্লাহ (ﷺ) যাত্রা শুরু করলেন। তিনি মুশরিকদের একটি গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই গাছটিকে ‘যাতু আনওয়াত’ বলা হতো। তারা এতে তাদের অস্ত্রসমূহ লটকিয়ে রাখত। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! তাদের যাতু আনওয়াতের মতো আমাদের জন্যও একটা যাতু আনওয়াতের ব্যবস্থা করুন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: সুবহানাল্লাহ! এটা তো মূসা (আঃ) এর জাতির কথার মতো হলো। তারা বলেছিল, কাফিরদের যেমন অনেক উপাস্য রয়েছে তদ্রুপ আমাদেরও উপাস্যের ব্যবস্থা করে দিন। সেই সত্তার শপথ যাঁর হাতে আমার প্রাণ! তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের নীতি অনুসরণ করবে।
সহীহ্, যিলালুল জান্নাহ্(৭৬), মিশকাত(৫৩৬৯)।আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্। আবূ ওয়াকিদ আল-লাইসীর নাম আল-হারিস ইন্বু আওফ। আবূ সাঈদ ও আবূ হুরাইরা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে।
