৩১/১৯. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২১৮১ - কেয়ামতের আলামত ও বিস্ময়কর ঘটনা

হিংস্র জন্তু কথা বলবে

কেয়ামতের আলামত: প্রাণী ও বস্তু কথা বলার হাদিস

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২১৮১

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا أَبِي، عَنِ الْقَاسِمِ بْنِ الْفَضْلِ، حَدَّثَنَا أَبُو نَضْرَةَ الْعَبْدِيُّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُكَلِّمَ السِّبَاعُ الإِنْسَ وَحَتَّى تُكَلِّمَ الرَّجُلَ عَذَبَةُ سَوْطِهِ وَشِرَاكُ نَعْلِهِ وَتُخْبِرَهُ فَخِذُهُ بِمَا أَحْدَثَ أَهْلُهُ مِنْ بَعْدِهِ " .قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ. وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ الْقَاسِمِ بْنِ الْفَضْلِ. وَالْقَاسِمُ بْنُ الْفَضْلِ ثِقَةٌ مَأْمُونٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ وَثَّقَهُ يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ .

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সেই সত্তার শপথ যাঁর হাতে আমার প্রাণ! কিয়ামাত সংঘটিত হবে না যে পর্যন্ত না হিংস্র প্রাণী মানুষের সাথে কথা বলবে, যে পর্যন্ত না কারো চাবুকের মাথা এবং জুতার ফিতা তার সাথে কথা বলবে এবং তার উরুদেশ বলে দিবে তার অনুপস্থিতিতে তার পরিবার কি করেছে।

আবূ ঈসা বলেন, আবূ হুরাইরা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান সহীহ্ গারীব। কেননা, এ হাদীসটি আল-কাসিম ইবনুল ফাযলের রিওয়ায়াত ব্যতীত আমাদের জানা নেই। হাদীস বিশারদদের মতে আল-কাসিম ইবনুল ফাযল নির্ভরযোগ্য ও বিশ্বস্ত বর্ণনাকারী। ইয়াহইয়া ইবনু সাঈদ আল-কাত্তান ও আবদুর রাহমান ইবনু মাহদী তাঁকে সিকাহ্ (নির্ভরযোগ্য) বর্ণনাকারী বলেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২১৮১-এর সারসংক্ষেপ

এই হাদিসে কেয়ামতের আলামত সম্পর্কে খুব স্পষ্ট একটি বার্তা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) শপথ করে বলেছেন, কেয়ামত আসার আগে এমন কিছু ঘটনা ঘটবে যা মানুষের স্বাভাবিক অভিজ্ঞতার বাইরে। হিংস্র প্রাণী মানুষের সাথে কথা বলবে। মানুষের চাবুকের মাথা, জুতার ফিতা, এমনকি উরুও তার সাথে কথা বলবে এবং তার অনুপস্থিতিতে পরিবার কী করেছে তা জানাবে। এই বর্ণনা আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ চাইলে যেকোনো কিছুকে কথা বলাতে পারেন। তাই কেয়ামতের নিদর্শন নিয়ে হাসি-তামাশা নয়; বরং ঈমান, সতর্কতা ও আখিরাতের প্রস্তুতির মনোভাব রাখা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কেয়ামতের আগে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটবে—এটি ঈমানের বিষয়।
  • আল্লাহর ক্ষমতার বাইরে কিছু নেই; জড় বস্তুও তাঁর ইচ্ছায় কথা বলতে পারে।
  • আখিরাতের কথা মনে রেখে নিজের কাজকর্মে সতর্ক থাকা দরকার।
  • পরিবার ও ব্যক্তিগত জীবনের গোপন বিষয়ও আল্লাহর জ্ঞানের বাইরে নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন