৩১/২৪. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২১৮৮ - কুরআন পড়েও পথভ্রষ্টতার সতর্কতা
মারিকা অর্থাৎ খারিজীদের বৈশিষ্ট্য প্রসঙ্গে
কুরআন তিলাওয়াত করেও পথভ্রষ্ট হওয়ার হাদিস
জামে‘ আত-তিরমিযী : ২১৮৮
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২১৮৮
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " يَخْرُجُ فِي آخِرِ الزَّمَانِ قَوْمٌ أَحْدَاثُ الأَسْنَانِ سُفَهَاءُ الأَحْلاَمِ يَقْرَءُونَ الْقُرْآنَ لاَ يُجَاوِزُ تَرَاقِيَهُمْ يَقُولُونَ مِنْ قَوْلِ خَيْرِ الْبَرِيَّةِ يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ " .قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَأَبِي سَعِيدٍ وَأَبِي ذَرٍّ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَقَدْ رُوِيَ فِي غَيْرِ هَذَا الْحَدِيثِ عَنِ النَّبِيِّ ﷺ حَيْثُ وَصَفَ هَؤُلاَءِ الْقَوْمَ الَّذِينَ يَقْرَءُونَ الْقُرْآنَ لاَ يُجَاوِزُ تَرَاقِيَهُمْ يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ إِنَّمَا هُمُ الْخَوَارِجُ وَالْحَرُورِيَّةُ وَغَيْرُهُمْ مِنَ الْخَوَارِجِ.
‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শেষ যুগে আবির্ভাব ঘটবে এক সম্প্রদায়ের, যারা বয়সে হবে নবীন, বুদ্ধিতে অপরিপক্ব ও নির্বোধ হবে। তারা কোরআন তিলাওয়াত করবে কিন্তু তা তাদের গলার নিচের হাড়ও অতিক্রম করবে না। তারা সৃষ্টির সেরা মানুষের কথাই বলবে, কিন্তু তারা এমনভাবে ধর্ম হতে বেরিয়ে যাবে, যেমনভাবে তীর ধনুক হতে বেরিয়ে যায়।
আবূ ঈসা বলেন, আলী, আবূ সাঈদ ও আবূ যার (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান সহীহ্। উক্ত সম্প্রদায়ের ব্যাপারে এ হাদীস ব্যতীত রাসূলুল্লাহ (ﷺ)-এর আরো হাদীস রয়েছে, যাদের সম্বন্ধে বলা হয়েছে যে, “তারা কোরআন তিলাওয়াত করবে, কিন্তু তা তাদের গলার হাড়ও অতিক্রম করবে না, যেমনিভাবে তীর ধনুক হতে বেরিয়ে যায় তেমনিভাবে তারাও ধর্ম হতে বেরিয়ে যাবে” তাদের প্রসঙ্গে উক্ত হাদীসসমূহে বলা হয়েছে যে, এরা হলো হারূরী প্রভৃতি খারিজী সম্প্রদায়।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২১৮৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে শেষ যুগের এক সম্প্রদায়ের কথা বলা হয়েছে। তারা বয়সে নবীন হবে, বুদ্ধিতে অপরিপক্ক হবে। তারা কুরআন তিলাওয়াত করবে, কিন্তু তা তাদের গলার নিচে অতিক্রম করবে না। অর্থাৎ পাঠ মুখে থাকবে, কিন্তু তার প্রভাব অন্তরে ও কাজে দেখা যাবে না। তারা ভালো মানুষের মতো কথা বলবে, কিন্তু ধর্ম থেকে এমনভাবে বেরিয়ে যাবে, যেমন তীর ধনুক থেকে বেরিয়ে যায়। হাদিসটি আমাদের শেখায়, শুধু সুন্দর কথা বা কুরআন পাঠ যথেষ্ট নয়; বুঝে, মান্য করে এবং সঠিক পথে থাকা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কুরআন পড়া দরকার, তবে তা অন্তরে ও কাজে প্রভাব ফেলতে হবে।
- অপরিপক্ক চিন্তা দ্বীনের নামে বিপদের কারণ হতে পারে।
- সুন্দর কথা বললেই কেউ সঠিক পথে আছে—এমন ধরে নেওয়া ঠিক নয়।
- ধর্মীয় বিষয়ে ভারসাম্য ও সঠিক বুঝ জরুরি।
