৩১/৩৬. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২২০৮ - সম্পদের মোহ ও কেয়ামতের আলামত

(যামীন তার অভ্যন্তরস্থ সম্পদ উদগিরণ করে দিবে)

সম্পদের মোহ: কেয়ামতের আলামত থেকে বড় শিক্ষা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২২০৮

حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى الْكُوفِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " تَقِيءُ الأَرْضُ أَفْلاَذَ كَبِدِهَا أَمْثَالَ الأُسْطُوَانِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ قَالَ فَيَجِيءُ السَّارِقُ فَيَقُولُ فِي مِثْلِ هَذَا قُطِعَتْ يَدِي وَيَجِيءُ الْقَاتِلُ فَيَقُولُ فِي هَذَا قَتَلْتُ وَيَجِيءُ الْقَاطِعُ فَيَقُولُ فِي هَذَا قَطَعْتُ رَحِمِي ثُمَّ يَدَعُونَهُ فَلاَ يَأْخُذُونَ مِنْهُ شَيْئًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ.

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ (এমন এক সময়ের আগমন ঘটবে) যখন যমীন তার সোনা-রুপার সমস্ত খনিজভান্ডার কলিজার টুকরার মতো স্তূপাকারে বের করে দিবে। তখন চোর এসে বলবে, এ সম্পদের জন্যই তো আমার হাত কাটা হয়েছে। হত্যাকারী (হন্তা) এসে বলবে, আমি এ সম্পদের জন্যই তো খুন করেছি। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এসে বলবে, আমি তো এ সম্পদের কারণেই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি। তারপর তারা এ সম্পদ ছেড়ে যাবে, তা হতে কিছুই নেবে না।

আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্ গারীব। আমরা হাদীসটি শুধুমাত্র এ সূত্রেই জেনেছি।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২২০৮-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো সম্পদের মোহ ও কেয়ামতের আলামত। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, একসময় যমীন তার সোনা-রুপার খনিজভান্ডার বের করে দেবে। তখন চোর বলবে, এই সম্পদের জন্যই আমার হাত কাটা হয়েছিল। হত্যাকারী বলবে, এই সম্পদের জন্যই আমি খুন করেছিলাম। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বলবে, এই সম্পদের কারণেই আমি আত্মীয়তা ছিন্ন করেছিলাম। এরপর তারা সেই সম্পদ ছেড়ে যাবে এবং কিছুই নেবে না। হাদিসটি সম্পদের পেছনে অন্ধ দৌড়ের ক্ষতি দেখায়। মানুষ অনেক সময় সম্পদের জন্য চুরি, খুন বা সম্পর্ক নষ্ট করে। কিন্তু শেষ সময়ে সেই সম্পদই মূল্যহীন হয়ে যেতে পারে। তাই সম্পদকে উদ্দেশ্য নয়, পরীক্ষা হিসেবে দেখা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সম্পদের জন্য অপরাধ করা বড় ক্ষতির কারণ।
  • ধন-সম্পদ একসময় মানুষের কাছে মূল্যহীন হয়ে যেতে পারে।
  • আত্মীয়তার সম্পর্ক সম্পদের কারণে নষ্ট করা উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন