৩১/৬১. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২২৪৩ - দাজ্জালের গতি ও ধ্বংস
দাজ্জাল মদীনায় প্রবেশ করতে পারবে না
দাজ্জালের গতি ফিরিয়ে দেওয়া ও ঈমানের শিক্ষা
জামে‘ আত-তিরমিযী : ২২৪৩
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২২৪৩
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ «الإِيمَانُ يَمَانٍ وَالْكُفْرُ مِنْ قِبَلِ الْمَشْرِقِ وَالسَّكِينَةُ لأَهْلِ الْغَنَمِ وَالْفَخْرُ وَالرِّيَاءُ فِي الْفَدَّادِينَ أَهْلِ الْخَيْلِ وَأَهْلِ الْوَبَرِ يَأْتِي الْمَسِيحُ إِذَا جَاءَ دُبُرَ أُحُدٍ صَرَفَتِ الْمَلاَئِكَةُ وَجْهَهُ قِبَلَ الشَّامِ وَهُنَالِكَ يَهْلِكُ» . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ঈমান হলো ইয়ামানে, কুফর হলো প্রাচ্যে, বকরীওয়ালাদের মধ্যে আছে শান্তি এবং উচ্চঃস্বরে চিৎকারকারী ঘোড়াওয়ালা ও উটওয়ালাদের মধ্যে আছে গর্ব-অহংকার ও প্রদর্শনেচ্ছা। দাজ্জাল মাসীহ আত্মপ্রকাশ করে যখন উহুদের পিছনে উপস্থিত হবে, ফেরেশতারা তখন তার মুখমন্ডল (চলার গতি) কে সিরিয়ার দিকে ঘুরিয়ে দিবেন। আর সে ঐস্থানেই ধ্বংস হবে।
আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২২৪৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে কয়েকটি বিষয় এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, ঈমান ইয়ামানে, কুফর প্রাচ্যে। ছাগলওয়ালাদের মধ্যে শান্ত স্বভাবের কথা এসেছে, আর ঘোড়া ও উটওয়ালাদের মধ্যে গর্ব ও প্রদর্শনেচ্ছার কথা বলা হয়েছে। এরপর দাজ্জাল মাসীহের কথা এসেছে। সে যখন উহুদের পেছনে আসবে, ফেরেশতারা তার মুখ সিরিয়ার দিকে ফিরিয়ে দেবেন এবং সেখানেই সে ধ্বংস হবে। হাদিসটি দাজ্জালের ফিতনা, অহংকার থেকে সতর্কতা এবং আল্লাহর নিয়ন্ত্রণ—এই তিনটি বিষয় বুঝতে সাহায্য করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অহংকার ও দেখানো মনোভাব থেকে সতর্ক থাকা দরকার।
- দাজ্জালের গতি আল্লাহর হুকুমের বাইরে নয়।
- ফেরেশতারা আল্লাহর আদেশে দাজ্জালের পথ ফিরিয়ে দেবেন।
