৩১/৬২. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২২৪৪ - ঈসা (আঃ) ও দাজ্জালের শেষ

দাজ্জালকে ঈসা ইবনু মারইয়াম (আঃ) হত্যা করবেন

ঈসা (আঃ) দাজ্জালকে কোথায় হত্যা করবেন?

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২২৪৪

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّهُ سَمِعَ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ ثَعْلَبَةَ الأَنْصَارِيَّ، يُحَدِّثُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ الأَنْصَارِيِّ، مِنْ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ يَقُولُ سَمِعْتُ عَمِّي، مُجَمِّعَ بْنَ جَارِيَةَ الأَنْصَارِيَّ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ «يَقْتُلُ ابْنُ مَرْيَمَ الدَّجَّالَ بِبَابِ لُدٍّ " .قَالَ وَفِي الْبَابِ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ وَنَافِعِ بْنِ عُتْبَةَ وَأَبِي بَرْزَةَ وَحُذَيْفَةَ بْنِ أَسِيدٍ وَأَبِي هُرَيْرَةَ وَكَيْسَانَ وَعُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِي وَجَابِرٍ وَأَبِي أُمَامَةَ وَابْنِ مَسْعُودٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَسَمُرَةَ بْنِ جُنْدَبٍ وَالنَّوَّاسِ بْنِ سَمْعَانَ وَعَمْرِو بْنِ عَوْفٍ وَحُذَيْفَةَ بْنِ الْيَمَانِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

মুজাম্মি ইবনু জারিয়া (রাঃ) হতে বর্ণিতঃ

আমি আমার চাচা মুজাম্মি ইবনু জারিয়া আল-আনসারী (রাঃ) কে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ ঈসা (আঃ) ‘লুদ্দ’ এর দ্বারপ্রান্তে দাজ্জালকে হত্যা করবেন।

আবূ ঈসা বলেন, এ অনুচ্ছেদে ইমরান ইবনু হুসাইন, নাফী ইবনু উতবা, আবূ বারযা, হুযাইফা ইবনু উসাইদ, আবূ হুরাইরা, কাইসান, উসমান ইবনু আবীল আস, জাবির, আবূ উমামা, ইবনু মাসউদ, আবদুল্লাহ ইবনু আমর, সামুরা ইবনু জুনদাব, নাওয়াস ইবনু সামআন, আমর ইবনু আওফ হুযাইফা ইবনুল ইয়ামান (রাঃ) হতে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান সহীহ্।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২২৪৪-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় দাজ্জালের শেষ পরিণতি। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, মারইয়ামের পুত্র ঈসা (আঃ) লুদের দরজায় দাজ্জালকে হত্যা করবেন। হাদিসটি ছোট, কিন্তু এর বার্তা খুব স্পষ্ট। দাজ্জাল বড় ফিতনা হলেও তার শেষ আছে। সে আল্লাহর হুকুমের বাইরে নয়। এখানে ঈসা (আঃ)-এর হাতে দাজ্জালের পতনের কথা এসেছে। তাই মুমিনের জন্য দাজ্জাল সম্পর্কে জানা জরুরি, তবে ভয়কে ঈমানের উপর প্রাধান্য দেওয়া ঠিক নয়। আল্লাহ যাকে চান, তার মাধ্যমে ফিতনার শেষ ঘটান।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দাজ্জালের ফিতনার শেষ হবে।
  • ঈসা (আঃ)-এর হাতে দাজ্জালের মৃত্যু হবে।
  • বড় ফিতনাও আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন