৩১/৭৫. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২২৬২ - শাসন ও নেতৃত্বের সতর্কতা
যে জাতি নিজেদের শাসক হিসাবে নারীকে নিয়োগ করে
শাসন ও নেতৃত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ হাদিস
জামে‘ আত-তিরমিযী : ২২৬২
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২২৬২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ عَصَمَنِي اللَّهُ بِشَيْءٍ سَمِعْتُهُ مِنْ، رَسُولِ اللَّهِ ﷺ لَمَّا هَلَكَ كِسْرَى قَالَ «مَنِ اسْتَخْلَفُوا». قَالُوا ابْنَتَهُ . فَقَالَ النَّبِيُّ ﷺ «لَنْ يُفْلِحَ قَوْمٌ وَلَّوْا أَمْرَهُمُ امْرَأَةً». قَالَ فَلَمَّا قَدِمَتْ عَائِشَةُ يَعْنِي الْبَصْرَةَ ذَكَرْتُ قَوْلَ رَسُولِ اللَّهِ ﷺ فَعَصَمَنِي اللَّهُ بِهِ .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ .
আবূ বাকরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট হতে শোনা একটি উক্তি দ্বারা আল্লাহ্ তাআ‘লা আমাকে (উষ্ট্রের যুদ্ধে অংশগ্রহণ হতে) রক্ষা করেছেন। পারস্য সম্রাট কিস্রা নিহত হওয়ার পর তিনি প্রশ্ন করেনঃ তারা কাকে শাসক হিসেবে নিয়োগ করেছে? সাহাবীগণ বলেন, তার কন্যাকে। রাসুলুল্লাহ (ﷺ) বললেনঃ যে জাতি নিজেদের শাসক হিসাবে নারীকে নিয়োগ করে সে জাতির কখনো কল্যাণ হতে পারে না। বর্ণনাকারী বলেন, তারপর আইশা (রাঃ) বসরায় আসার পর রাসুলুল্লাহ (ﷺ) এর ঐ বাণী আমার মনে পড়ে গেল। অতএব এর মাধ্যমেই আল্লাহ্ তা‘আলা আমাকে (আলীর বিরুদ্ধে অস্ত্রধারণ হতে) রক্ষা করেন।
আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২২৬২-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো নেতৃত্ব ও শাসন। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর একটি বাণী তাকে উষ্ট্রের যুদ্ধের ঘটনায় অংশ নেওয়া থেকে রক্ষা করেছিল। পারস্য সম্রাট কিসরা নিহত হওয়ার পর নবীজি জানতে চাইলেন, তারা কাকে শাসক করেছে। সাহাবীগণ বললেন, তার কন্যাকে। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, যে জাতি নিজেদের শাসনভার নারীর হাতে দেয়, সে জাতির কল্যাণ হয় না। পরে আয়িশা (রাঃ) বসরায় এলে বর্ণনাকারীর মনে এই কথা পড়ে, ফলে তিনি অস্ত্রধারণ থেকে বিরত থাকেন। হাদিসটি দেখায়, নবীজির কথা সংকটের সময় সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবীজির বাণী ফিতনার সময় মানুষকে ভুল পথ থেকে বাঁচাতে পারে।
- শাসন ও নেতৃত্বের বিষয়ে হাদিসে স্পষ্ট সতর্কতা এসেছে।
- জটিল পরিস্থিতিতে হাদিস স্মরণ করা গুরুত্বপূর্ণ।
- অস্ত্রধারণের মতো বড় সিদ্ধান্তে সতর্ক থাকা দরকার।
