৩৩/৩. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২২৯৯ - মিথ্যা সাক্ষ্যের ভয়াবহতা

মিথ্যা সাক্ষ্য প্রদান প্রসঙ্গে

মিথ্যা সাক্ষ্য কেন ভয়াবহ অপরাধ

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২২৯৯

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ سُفْيَانَ بْنِ زِيَادٍ الأَسَدِيِّ، عَنْ فَاتِكِ بْنِ فَضَالَةَ، عَنْ أَيْمَنَ بْنِ خُرَيْمٍ، أَنَّ النَّبِيَّ ﷺ قَامَ خَطِيبًا فَقَالَ " يَا أَيُّهَا النَّاسُ عُدِلَتْ شَهَادَةُ الزُّورِ إِشْرَاكًا بِاللَّهِ " . ثُمَّ قَرَأَ رَسُولُ اللَّهِ ﷺ : ﴾وَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الأَوْثَانِ وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ ) .قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ سُفْيَانَ بْنِ زِيَادٍ وَاخْتَلَفُوا فِي رِوَايَةِ هَذَا الْحَدِيثِ عَنْ سُفْيَانَ بْنِ زِيَادٍ . وَلاَ نَعْرِفُ لأَيْمَنَ بْنِ خُرَيْمٍ سَمَاعًا مِنَ النَّبِيِّ ﷺ .

আইমান ইবনু খুরাইম (রহঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) এক সময় ভাষণ দিতে দাঁড়িয়ে বলেনঃ হে লোকসকল! মিথ্যা সাক্ষ্য প্রদানকে আল্লাহ্‌ তা‘আলার সাথে শরীক করার সম-পর্যায়ের (অপরাধ) গণ্য করা হয়েছে।তারপর রাসূলুল্লাহ (ﷺ) এ আয়াত তিলাওয়াত করেনঃ “তোমরা মূর্তিপূজার অপবিত্রতা বর্জন কর এবং মিথ্যা বলাও বর্জন কর”। (সূরাঃ হাজ্জ-৩০)

এ হাদীসটি আমরা শুধুমাত্র সুফিয়ান ইবনু যিয়াদের সূত্রেই জেনেছি। সুফিয়ান হতে এ হাদীস বর্ণনার ব্যাপারে রাবীগণের মতের অমিল আছে। আইমান ইবনু খুরাইম (রহঃ) নবী (ﷺ)-এর নিকট হতে কোন কিছু শুনেছেন বলে আমাদের জানা নেই।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২২৯৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ভাষণে দাঁড়িয়ে বলেন, মিথ্যা সাক্ষ্য প্রদানকে আল্লাহর সাথে শরীক করার সমপর্যায়ের অপরাধ গণ্য করা হয়েছে। এরপর তিনি সূরা হজ্জের আয়াত তিলাওয়াত করেন, যেখানে মূর্তিপূজার অপবিত্রতা এবং মিথ্যা কথা বর্জনের নির্দেশ এসেছে। হাদিসটি মিথ্যা সাক্ষ্যের ভয়াবহতা স্পষ্ট করে। সাক্ষ্য আদালত, সমাজ, পরিবার বা কারও অধিকারের সঙ্গে জড়িত হতে পারে। তাই মিথ্যা সাক্ষ্য শুধু একটি মিথ্যা কথা নয়; এটি অন্যের ক্ষতির কারণ হতে পারে। এই বর্ণনা আমাদের সত্য সাক্ষ্য, সত্য কথা এবং আল্লাহভীতির শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মিথ্যা সাক্ষ্য গুরুতর পাপ।
  • সাক্ষ্য দেওয়ার সময় আল্লাহভীতি থাকা দরকার।
  • মিথ্যা কথা অন্যের অধিকার নষ্ট করতে পারে।
  • কুরআনের আয়াত দিয়ে মিথ্যা কথা বর্জনের শিক্ষা এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন