৩৪/১৯. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৩২৭ - সম্পদ জমার ভয়

একজন খাদিম ও একটি পরিবহনই যথেষ্ট

সম্পদ জমার ভয়: প্রয়োজন ও দুনিয়ার লোভ নিয়ে হাদিস

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৩২৭

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، وَالأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ جَاءَ مُعَاوِيَةُ إِلَى أَبِي هَاشِمِ بْنِ عُتْبَةَ وَهُوَ مَرِيضٌ يَعُودُهُ فَقَالَ يَا خَالُ مَا يُبْكِيكَ أَوَجَعٌ يُشْئِزُكَ أَمْ حِرْصٌ عَلَى الدُّنْيَا قَالَ كُلٌّ لاَ وَلَكِنَّ رَسُولَ اللَّهِ ﷺ عَهِدَ إِلَىَّ عَهْدًا لَمْ آخُذْ بِهِ قَالَ " إِنَّمَا يَكْفِيكَ مِنْ جَمْعِ الْمَالِ خَادِمٌ وَمَرْكَبٌ فِي سَبِيلِ اللَّهِ " . وَأَجِدُنِي الْيَوْمَ قَدْ جَمَعْتُ.قَالَ أَبُو عِيسَى وَقَدْ رَوَى زَائِدَةُ وَعَبِيدَةُ بْنُ حُمَيْدٍ عَنْ مَنْصُورٍ عَنْ أَبِي وَائِلٍ عَنْ سَمُرَةَ بْنِ سَهْمٍ قَالَ دَخَلَ مُعَاوِيَةُ عَلَى أَبِي هَاشِمٍ فَذَكَرَ نَحْوَهُ. وَفِي الْبَابِ عَنْ بُرَيْدَةَ الأَسْلَمِيِّ عَنِ النَّبِيِّ ﷺ .

আবূ ওয়ায়িল (রহঃ) হতে বর্ণিতঃ

কোন একদিন রোগাক্রান্ত আবূ হাশিম ইবনু উতবাকে মু’আবিয়া (রাঃ) দেখতে আসেন। তাঁকে তিনি প্রশ্ন করেন, হে মামা! আপনি কেন কাঁদছেন? রোগযাতনা আপনাকে অস্থির করে তুলেছে, নাকি দুনিয়ার লোভ? তিনি বললেন, এ দুটির কোনটিই নয়। (বরং আমার কান্নার কারণ এই যে,) আমার কাছ থেকে রাসূলুল্লাহ (ﷺ) একটি ওয়াদা নিয়েছিলেন, কিন্তু আমি তা বাস্তবায়িত করতে পারিনি। তিনি বলেছিলেন, সম্পদের ক্ষেত্রে একটি খাদিম ও আল্লাহ্ তা’আলার পথে (যুদ্ধ করার) একটি জন্তুযান, এতটুকুই তোমার জন্য যথেষ্ট। অথচ আমি এখন দেখতে পাচ্ছি যে, আমি অনেক সম্পদ জমা করে ফেলেছি।

যাইদা ও উবাইদাহ্‌ ইবনু হুমাইদ এই হাদীসটি মানসূর হতে, তিনি আবূ ওয়াইল হতে, তিনি সামুরা ইবনু সাহম (রহঃ)-এর সূত্রে একইরকম বর্ণনা করেছেন। আবূ ঈসা (রহঃ) বলেন, এ অনুচ্ছেদে বুরাইদা আল-আসলামী (রাঃ) হতেও রাসূলুল্লাহ (ﷺ)-এর হাদীস বর্ণিত আছে।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৩২৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবূ হাশিম ইবনু উতবার ঘটনা এসেছে। অসুস্থ অবস্থায় তিনি কাঁদছিলেন। তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, রোগের কষ্ট বা দুনিয়ার লোভের কারণে তিনি কাঁদছেন না। বরং রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তার কাছ থেকে যে অঙ্গীকার নিয়েছিলেন, তা পুরো করতে না পারার ভয় তাকে কাঁদাচ্ছে। নবীজি (صلى الله عليه وسلم) বলেছিলেন, সম্পদের ক্ষেত্রে একজন খাদেম এবং আল্লাহর পথে ব্যবহারের একটি সওয়ারী যথেষ্ট। অথচ তিনি দেখলেন, তার কাছে অনেক সম্পদ জমা হয়েছে। এই হাদিস দুনিয়ার সম্পদ নিয়ে আত্মপরীক্ষার শিক্ষা দেয়। সম্পদ থাকা নিজে লক্ষ্য নয়; বরং তা মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে, সেটাই ভাবার বিষয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রয়োজনের অতিরিক্ত সম্পদ নিয়ে নিজের মনকে পরীক্ষা করা দরকার।
  • সাহাবীরা রাসূলুল্লাহর উপদেশকে খুব গুরুত্ব দিতেন।
  • দুনিয়ার লোভ না থাকলেও সম্পদ জমা নিয়ে সতর্ক থাকা প্রয়োজন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন