৩৫/১২. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৪৩৮ - উম্মতের একজনের শাফাআতে বহু মানুষের জান্নাত

সত্তরহাজার লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে

উম্মতের একজনের শাফাআতে তামীম গোত্রের চেয়েও বেশি মানুষের জান্নাত

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৪৩৮

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، قَالَ كُنْتُ مَعَ رَهْطٍ بِإِيلِيَاءَ فَقَالَ رَجُلٌ مِنْهُمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ «يَدْخُلُ الْجَنَّةَ بِشَفَاعَةِ رَجُلٍ مِنْ أُمَّتِي أَكْثَرُ مِنْ بَنِي تَمِيمٍ» . قِيلَ يَا رَسُولَ اللَّهِ سِوَاكَ قَالَ «سِوَاىَ» . فَلَمَّا قَامَ قُلْتُ مَنْ هَذَا قَالُوا هَذَا ابْنُ أَبِي الْجَذْعَاءِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَابْنُ أَبِي الْجَذْعَاءِ هُوَ عَبْدُ اللَّهِ وَإِنَّمَا يُعْرَفُ لَهُ هَذَا الْحَدِيثُ الْوَاحِدُ .

’আবদুল্লাহ ইবনু শাক্বীক্ব (রহঃ) হতে বর্ণিতঃ

আমি একটি দলের সাথে ইলিয়া (বাইতুল মাকদিসের একটি নগর) নামক জায়গায় অবস্থান করছিলাম। দলের একজন লোক বলল, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ আমার উম্মতের একজন লোকের সুপারিশে তামীম বংশের সকল ব্যক্তির চেয়ে বেশি সংখ্যক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। প্রশ্ন করা হলো, হে আল্লাহ্‌র রাসূল (ﷺ)! আপনি ব্যতীত অন্য কারো সুপারিশে? তিনি বললেন, হ্যাঁ আমি ছাড়াই। বর্ণনাকারী বলেন, তারপর বর্ণনাকারী উঠে দাঁড়ালে আমি প্রশ্ন করলাম, ইনি কে? লোকেরা বলল, ইনি হলেন ইবনু আবুল জায’আ (রাঃ)।

আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্‌ গারীব। ইবনু আবুল জায’আ হলেন আবদুল্লাহ (রাঃ)। আমরা তাঁর নিকট হতে এই একটি হাদীসই জেনেছি।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৪৩৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم জানান, তাঁর উম্মতের একজন ব্যক্তির শাফাআতে তামীম বংশের সব মানুষের চেয়েও বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। সাহাবীরা জানতে চেয়েছিলেন, এই শাফাআতকারী কি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ছাড়া অন্য কেউ। তিনি স্পষ্টভাবে বলেন, হ্যাঁ, তিনি ছাড়া অন্য একজন। বর্ণনাকারী পরে জানতে পারেন, হাদিসটি যিনি বলেছিলেন তিনি ইবনু আবু জাযআ রাদিয়াল্লাহু আনহু। হাদিসটির মূল বিষয় হলো, আল্লাহর অনুমতিতে শাফাআত শুধু নবী صلى الله عليه وسلم-এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; তাঁর উম্মতের একজন ব্যক্তির শাফাআতেও বিপুল মানুষ জান্নাতে যেতে পারে। তবে সেই ব্যক্তির পরিচয় বা শাফাআত পাওয়ার নিশ্চিত শর্ত এই বর্ণনায় বলা হয়নি। তাই অতিরিক্ত অনুমান না করে হাদিসের নির্দিষ্ট বক্তব্যেই সীমাবদ্ধ থাকা উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • উম্মতের একজন ব্যক্তি বহু মানুষের জন্য শাফাআত করবে।
  • তার শাফাআতে তামীম গোত্রের চেয়েও বেশি মানুষ জান্নাতে যাবে।
  • বর্ণনায় শাফাআতকারী ব্যক্তির পরিচয় নির্দিষ্ট করা হয়নি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন