৩৫/৫৩. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৫০৫ - গুনাহের জন্য ভাইকে লজ্জা দেওয়ার পরিণতি

গুনাহ থেকে তাওবাকারীকে খোঁটা দেওয়া নিষেধ

গুনাহের জন্য কাউকে লজ্জা দেওয়া থেকে সতর্ক থাকার হাদিস

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৫০৫

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ أَبِي يَزِيدَ الْهَمْدَانِيُّ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «مَنْ عَيَّرَ أَخَاهُ بِذَنْبٍ لَمْ يَمُتْ حَتَّى يَعْمَلَهُ». قَالَ أَحْمَدُ مِنْ ذَنْبٍ قَدْ تَابَ مِنْهُ.قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَلَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ ‏.‏ وَخَالِدُ بْنُ مَعْدَانَ لَمْ يُدْرِكْ مُعَاذَ بْنَ جَبَلٍ وَرُوِيَ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ أَنَّهُ أَدْرَكَ سَبْعِينَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ. وَمَاتَ مُعَاذُ بْنُ جَبَلٍ فِي خِلاَفَةِ عُمَرَ بْنِ الْخَطَّابِ وَخَالِدُ بْنُ مَعْدَانَ رَوَى عَنْ غَيْرِ وَاحِدٍ مِنْ أَصْحَابِ مُعَاذٍ عَنْ مُعَاذٍ غَيْرَ حَدِيثٍ.

মু‘আয ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন ব্যক্তি তার কোন ভাইকে কোন গুনাহর জন্য লজ্জা দিলে সে উক্ত গুনাহে না জড়িয়ে পরা পর্যন্ত মারা যাবে না।

আহমাদ (রাহঃ) বলেন, এ গুনাহ্‌র অর্থ হল, যা হতে সে তাওবা করেছে। আবূ ঈসা বলেন, এ হাদিসটি গারীব। এর সনদ সূত্র মুত্তাসিল নয়। খালিদ ইবনু মা’দান (রাহঃ) মুআয ইবনু জাবাল (রাঃ)-এর দেখা পাননি। খালিদ ইবনু মা’দান (রাহঃ) হতে বর্ণিত আছে যে, তিনি সত্তরজন সাহাবীর দেখা পান। মুআয ইবনু জাবাল (রাঃ) উমার ইবনুল খাত্তাব (রাঃ)-এর খিলাফাত কালে মারা যান। খালিদ ইবনু মা’দান উক্ত হাদিস ছাড়াও মুআয ইবনু জাবাল (রাঃ)-এর বহু শাগরিদের সূত্রে তার থেকে আরও হাদিস বর্ণনা করেছেন। মাওযূ, যঈফা (১৭৮)

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৫০৫-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো অপমান বর্জন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এমন ব্যক্তির ব্যাপারে কঠোর সতর্কতা দিয়েছেন, যে নিজের কোনো ভাইকে তার গুনাহের জন্য লজ্জা দেয়। হাদিসে বলা হয়েছে, সে নিজে সেই গুনাহে জড়িয়ে পড়ার আগে মারা যাবে না। এর মাধ্যমে অন্যের ভুল নিয়ে অহংকার করা এবং তাকে অপদস্থ করার ভয়াবহতা বোঝানো হয়েছে। কারও গুনাহ জানার পর তাকে মানুষের সামনে ছোট করা, ব্যঙ্গ করা বা নিজের ধার্মিকতা দেখানোর সুযোগ হিসেবে ব্যবহার করা ঠিক নয়। মানুষ ভুল করতে পারে; তাই অন্যের ভুল দেখে নিজের নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত হওয়া উচিত নয়। এই হাদিস আমাদের ভাষা, মনোভাব ও আচরণে বিনয়ী হতে শেখায়। কোনো ভাইয়ের গুনাহ নিয়ে লজ্জা দেওয়ার বদলে নিজেকে সংযত রাখা এবং নিজের কাজের দিকে নজর দেওয়া এই সতর্কবাণীর সঙ্গে বেশি মানানসই।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কোনো ভাইকে তার গুনাহের কারণে অপমান করা থেকে বিরত থাকতে হবে।
  • অন্যের ভুল দেখে অহংকার বা আত্মতৃপ্তিতে ভোগা উচিত নয়।
  • মানুষের সামনে কারও গুনাহ তুলে ধরে তাকে লজ্জা দেওয়া বিপজ্জনক আচরণ।
  • অন্যের দোষের আগে নিজের কথা ও কাজের দিকে নজর দেওয়া দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন