২/৭৬. অধ্যায়ঃ
রুকু-সিজদার সময়ে তাকবীর বলা
জামে তিরমিযী : ২৫৩
জামে তিরমিযীহাদিস নম্বর ২৫৩
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ، عَنْ عَلْقَمَةَ، وَالأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُكَبِّرُ فِي كُلِّ خَفْضٍ وَرَفْعٍ وَقِيَامٍ وَقُعُودٍ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَأَنَسٍ وَابْنِ عُمَرَ وَأَبِي مَالِكٍ الأَشْعَرِيِّ وَأَبِي مُوسَى وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ وَوَائِلِ بْنِ حُجْرٍ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمْ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ وَعَلِيٌّ وَغَيْرُهُمْ وَمَنْ بَعْدَهُمْ مِنَ التَّابِعِينَ وَعَلَيْهِ عَامَّةُ الْفُقَهَاءِ وَالْعُلَمَاءِ .
‘আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
(নামাজরত অবস্থায়) রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যেকবার উঠা, নিচু হওয়া, দাঁড়ানো ও বসার সময় ‘আল্লাহু আকবার’ বলতেন। আবু বকর এবং উমর (রাঃ)-ও এরূপ আমল করতেন।
সহীহ। ইরওয়া-(৩৩০)।এ অনুচ্ছেদে আবূ হুরায়রা, আনাস, ইবনু ‘উমার, আবূ মালিক আশআরী, আবূ মূসা, ‘ইমরান ইবনু হুসাইন, ওয়াইল ইবনু হুজর এবং ইবনু ‘আব্বাস (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে।আবূ ‘ঈসা বলেন: ‘আব্দুল্লাহ ইবনু মাসঊদের হাদীসটি হাসান সহীহ। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাহাবা যেমন আবূ বাক্র, ‘উমার, উসমান ও আলী (রাঃ), তাঁদের পরবর্তীগণ এবং সমস্ত ফিক্হবিদ ও বিশেষজ্ঞ আলিমগণ এ হাদীস অনুযায়ী আমল করেছেন।
