২/৭৫. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৫২ - নামাজে ডান হাত বাঁ হাতের উপর রাখা
নামাজের মধ্যে ডান হাত বাঁ হাতের উপর রাখা
নামাজে ডান হাত বাঁ হাতের উপর রাখার সুন্নত
জামে‘ আত-তিরমিযী : ২৫২
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৫২
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ قَبِيصَةَ بْنِ هُلْبٍ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَؤُمُّنَا فَيَأْخُذُ شِمَالَهُ بِيَمِينِهِ .قَالَ وَفِي الْبَابِ عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ وَغُطَيْفِ بْنِ الْحَارِثِ وَابْنِ عَبَّاسٍ وَابْنِ مَسْعُودٍ وَسَهْلِ بْنِ سَعْدٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ هُلْبٍ حَدِيثٌ حَسَنٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ يَرَوْنَ أَنْ يَضَعَ الرَّجُلُ يَمِينَهُ عَلَى شِمَالِهِ فِي الصَّلاَةِ . وَرَأَى بَعْضُهُمْ أَنْ يَضَعَهُمَا فَوْقَ السُّرَّةِ . وَرَأَى بَعْضُهُمْ أَنْ يَضَعَهُمَا تَحْتَ السُّرَّةِ . وَكُلُّ ذَلِكَ وَاسِعٌ عِنْدَهُمْ . وَاسْمُ هُلْبٍ يَزِيدُ بْنُ قُنَافَةَ الطَّائِيُّ .
কাবীসা ইবনু হুলব (রহঃ) হতে তাঁর পিতার সূত্রে হতে বর্ণিতঃ
তিনি (হুলব) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের ইমামতি করতেন এবং (দাঁড়ানো অবস্থায়) নিজের ডান হাত দিয়ে বাঁ হাত ধরতেন।
এ অনুচ্ছেদে ওয়াইল ইবনু হুজর, গুতাইফ ইবনু হারিস, ইবনু ‘আব্বাস, ইবনু মাসঊদ ও সাহল ইবনু সাদ (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেন: হুলব এর হাদীসটি হাসান। নবী (ﷺ)-এর সাহাবা, তাবিঈন ও তাবা-তাবিঈন এ হাদীসের ভিত্তিতে মত দিয়েছেন যে, নামাযের মধ্যে ডান হাত বাঁ হাতের উপর রাখতে হবে। কারো কারো মতে হাত নাভির উপরে বাঁধতে হবে; আবার কারো কারো মতে নাভির নীচে বাঁধতে হব। তাঁরা এরূপও বলেছেন যে, নাভির উপরে-নীচে যে কোন স্থানে হাত বাঁধার অবকাশ আছে। হুলব এর নাম ইয়াযিদ ইবনু কুনাফা আত্-তাঈ। নাভির নীচে হাত বাঁধা কোন কোন বিদ্বানগণের অভিমত মাত্র। রাসূল (ﷺ)-এর কোন সহীহ্ হাদীস নয়-অনুবাদক।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৫২-এর সারসংক্ষেপ
এই হাদিসে হুলব রাঃ বলেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁদের ইমামতি করতেন এবং দাঁড়ানো অবস্থায় নিজের ডান হাত দিয়ে বাঁ হাত ধরতেন। তাই নামাজে হাত বাঁধার বিষয়টি এখানে সরাসরি এসেছে। হাদিসটি খুব সংক্ষিপ্ত, কিন্তু নামাজের দাঁড়ানোর ভঙ্গি শেখার জন্য গুরুত্বপূর্ণ। একজন মুসল্লি যখন নামাজে দাঁড়ায়, তখন তার শরীরের ভঙ্গিতেও বিনয় থাকা দরকার। ডান হাত বাঁ হাতের উপর রাখা সেই নিয়মের একটি অংশ হিসেবে বর্ণনায় এসেছে। এখানে হাত কোথায় রাখা হবে—নাভির উপর বা নিচে—এ বিষয়ে বিভিন্ন মতের কথা এসেছে, কিন্তু মূল বর্ণনার শিক্ষা হলো নামাজে ডান হাত দিয়ে বাঁ হাত ধরা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নামাজে দাঁড়িয়ে ডান হাত দিয়ে বাঁ হাত ধরার বর্ণনা আছে।
- নামাজের শরীরী ভঙ্গিও সুন্নতের অংশ।
- ইমামতির সময়ও রাসূল صلى الله عليه وسلم এই ভঙ্গি পালন করতেন।
- হাত রাখার জায়গা নিয়ে কথা বললে বর্ণনার সীমা মানা দরকার।
