৩৬/৬. অধ্যায়ঃ
জান্নাতীদের সঙ্গমশক্তি
জামে তিরমিযী : ২৫৩৬
জামে তিরমিযীহাদিস নম্বর ২৫৩৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالاَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، عَنْ عِمْرَانَ الْقَطَّانِ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " يُعْطَى الْمُؤْمِنُ فِي الْجَنَّةِ قُوَّةَ كَذَا وَكَذَا مِنَ الْجِمَاعِ " . قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَوَيُطِيقُ ذَلِكَ قَالَ " يُعْطَى قُوَّةَ مِائَةٍ " . وَفِي الْبَابِ عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ قَتَادَةَ عَنْ أَنَسٍ إِلاَّ مِنْ حَدِيثِ عِمْرَانَ الْقَطَّانِ .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: জান্নাতে প্রত্যেক মুমিনকে এত এত পরিমাণ সঙ্গমশক্তি প্রদান করা হবে। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল (ﷺ)! তারা এমন করতে সক্ষম হবে? তিনি বলেন: প্রত্যেককে একশত জনের সমান সঙ্গমশক্তি প্রদান করা হবে।
হাসান সহীহ : মিশকাত (হাঃ ৫৬৩৬)যাইদ ইবনু আরকাম (রাঃ) হতেও এই অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ 'ঈসা বলেন, এই হাদীসটি সহীহ গারীব। 'ইমরান আল-কাত্তান (রাহঃ) ছাড়া কাতাদাহ হতে আনাস (রাঃ)-এর সূত্রে বর্ণিত হাদীস হিসেবে এটি সম্বন্ধে আমাদের জানা নেই।
