৪০/১৮. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৭১০ - ঘরে ঢোকার আগে সালাম ও অনুমতি

অনুমতি চাওয়ার পূর্বেই সালাম দিতে হয়

ঘরে প্রবেশের আদব: আগে সালাম, তারপর অনুমতি

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৭১০

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ أَبِي سُفْيَانَ، أَنَّ عَمْرَو بْنَ عَبْدِ اللَّهِ بْنِ صَفْوَانَ، أَخْبَرَهُ أَنَّ كَلَدَةَ بْنَ حَنْبَلٍ أَخْبَرَهُ أَنَّ صَفْوَانَ بْنَ أُمَيَّةَ بَعَثَهُ بِلَبَنٍ وَلِبَإٍ وَضَغَابِيسَ إِلَى النَّبِيِّ ﷺ وَالنَّبِيُّ ﷺ بِأَعْلَى الْوَادِي قَالَ فَدَخَلْتُ عَلَيْهِ وَلَمْ أُسَلِّمْ وَلَمْ أَسْتَأْذِنْ فَقَالَ النَّبِيُّ ﷺ «ارْجِعْ فَقُلِ السَّلاَمُ عَلَيْكُمْ أَأَدْخُلُ» . وَذَلِكَ بَعْدَ مَا أَسْلَمَ صَفْوَانُ .قَالَ عَمْرٌو وَأَخْبَرَنِي بِهَذَا الْحَدِيثِ أُمَيَّةُ بْنُ صَفْوَانَ وَلَمْ يَقُلْ سَمِعْتُهُ مِنْ كَلَدَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ ابْنِ جُرَيْجٍ وَرَوَاهُ أَبُو عَاصِمٍ أَيْضًا عَنِ ابْنِ جُرَيْجٍ مِثْلَ هَذَا . وَضَغَابِيسُ هُوَ حَشِيشٌ يُؤْكَلُ .

কালাদাহ্ ইবনু হাম্বল (রাঃ) হতে বর্ণিতঃ

সাফওয়ান ইবনু উমাইয়্যা (রাঃ) তাঁকে কিছু দুধ, ছানা ও তরকারীসহ নবী (ﷺ) -এর নিকট পাঠান। সে সময়ে নবী (ﷺ) উপত্যকার উপরে অবস্থান করছিলেন। তিনি (কালাদাহ্) বলেন, আমি অনুমতিও চাইলাম না, সালামও করলাম না, বরং এমনি তাঁর নিকট চলে গেলাম। নবী (ﷺ) আমাকে বললেনঃ তুমি ফিরে গিয়ে বল, আস্সালামু আলাইকুম, আমি কি আসতে পারি? (তারপর আমার নিকট এসো)। আর এ ঘটনাটি সাফওয়ানের ইসলাম গ্রহণের পরের।

‘আম্‌র ইবনু আবূ সুফ্ইয়ান বলেন, উক্ত হাদিসটি আমাকে উমাইয়্যাহ্ ইবনু সাফওয়ান জানিয়েছেন এবং এই সূত্রে তিনি বলেননি যে, ‘আমি এ হাদিসটি কালাদার নিকট শুনেছি’। আবূ ‘ঈসা বলেন, এ হাদিসটি হাসান গারীব। আমরা এ হাদিসটি শুধুমাত্র ইবনু জুরাইজের রিওয়ায়াত হিসেবে জেনেছি। ইবনু জুরাইজের সূত্রে আবূ আসিমও উক্ত হাদীসের মতো বর্ণনা করেছেন। যাগাবীস এক প্রকার উদ্ভিদ যা খাওয়া যায়।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৭১০-এর সারসংক্ষেপ

এই হাদিসে কালদা ইবন হানবাল খাবার নিয়ে নবী صلى الله عليه وسلم-এর কাছে যান। তিনি সালাম দেননি এবং প্রবেশের অনুমতিও চাননি; সরাসরি ভেতরে চলে যান। নবী صلى الله عليه وسلم তাঁকে ফিরে যেতে বলেন এবং শেখান—প্রথমে বলতে হবে, ‘আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি?’ তারপর প্রবেশ করতে হবে। এতে ঘরে ঢোকার আদব খুব সহজভাবে জানা যায়: আগে সালাম, এরপর অনুমতি। পরিচিত ব্যক্তি, খাবার বহনকারী বা কোনো কাজে আসা লোক—যেই হোক, সরাসরি ঢুকে পড়া ঠিক নয়। সালাম ঘরের লোককে আগমনের খবর দেয়, আর অনুমতি তাদের সম্মতি নিশ্চিত করে। এই হাদিস অনুযায়ী, প্রবেশের শিষ্টাচার কথায় ও কাজে দুই ধাপেই পূর্ণ হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঘরে ঢোকার আগে সালাম দিতে হবে।
  • সালামের পর প্রবেশের অনুমতি চাইতে হবে।
  • কোনো কাজ বা খাবার নিয়ে গেলেও সরাসরি ঢুকে পড়া ঠিক নয়।
  • ভুলভাবে প্রবেশ করলে ফিরে গিয়ে সঠিক পদ্ধতি অনুসরণ করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন